Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

নতুন পরিচয়ে পর্দায় আসছেন অনুভব কাঞ্জিলাল

অভিনেতা অনুভব কাঞ্জিলাল | ছবি: আনন্দবাজার

৫ জুলাই প্রেক্ষাগৃহে আসছেন টলিউড অভিনেতা অনুভব কাঞ্জিলাল। ছোট পর্দা, বড় পর্দা থেকে ওয়েব সিরিজে নিজের অভিনয় দক্ষতা প্রমাণের পর এবার পরিচালক হিসেবে নিজের প্রথম সিনেমা ‘দোআঁশ’ নিয়ে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে অনুভব জানিয়েছেন, ‘বরাবর পরিচালনায় আগ্রহ ছিল আমার। গত দেড় বছর ধরে অভিনয়ের পাশাপাশি এই কাজের জন্য বিশেষ প্রস্তুতিও নিয়েছি। আর আমার বাবা অঞ্জন কাঞ্জিলাল যেহেতু পরিচালনার দুনিয়ায় চেনামুখ। তাই লোক-মুখে যেমন শুনেছি, যে আমি বাপ কা বেটা হতেই পরিচালনায় আসছি, কথাটা কিন্তু পুরোপুরি সঠিক নয়। বাবা পরিচালক তাই ছেলেকেও পরিচালক হতে হবে এমন কোনও কথা নেই।’

‘দোআঁশ’ সিনেমার ফাস্ট লুক পোস্টারে অভিনেতা অনুভব কাঞ্জিলাল | ছবি: ফেসবুক

এই প্রজন্মের গল্প মানেই কি সিনেমাতে নতুন প্রজন্মের অভিনেতা? এই বিষয়ে অভিনেতা বলেন, ‘অনেকের কথা মাথায় আসছে। লোকনাথ দে, সত্যম ভট্টাচার্য, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সকলের সঙ্গে প্রাথমিক ভাবে কথা হয়েছে। দেখা যাক কী হয়।’

সবশেষে অনুভব বলেন, ‘বছরে একটি করে সিনেমা করব। বাকি সময় অভিনয়ের জন্য তুলে রাখলাম। সিনেমা, ছোট পর্দা, সিরিজ— যেকোনো মাধ্যমে কাজ করতে পারি। বাকিটা সময় বলবে।’

উল্লেখ্য, সুন্দরবন অঞ্চলের বাসিন্দাদের জীবন নিয়ে নির্মিত ‘দোআঁশ’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এখানে অভিনয়ও করেছেন অনুভব কাঞ্জিলাল। ২০২২ সালে ‘সম্পুর্ণা’ ওয়েব সিরিজ থেকে বিশেষ পরিচিতি পান তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share