Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১, ২০২৬

নতুন চ্যালেঞ্জ নিলেন টম ক্রুজ  

সামনে আসছে ‘মিশন ইম্পসিবল’ খ্যাত হলিউড তারকা টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’। এটি মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা বলেই ধরে নেওয়া হচ্ছে। এরপর নতুন মিশন ‘দ্য গান্টলেট’ সিনেমায় নামবেন হলিউড মেগাস্টার।   

বিনোদনমাধ্যম সূত্রে জানা গেছে, মিশন ইম্পসিবল: ৮-এর পর টম এবার শুটিং করতে চলেছেন ‘দ্য গান্টলেট’ সিনেমাতে। জানা যায়, মিশন: ইম্পসিবল ৮ সিনেমাটি শেষ হওয়ার পর টম ক্রুজ এবং পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি একটি দীর্ঘ ছুটিতে যাবেন। তবে তার পরই তারা ১৯৭৭ সালের ক্লিন্ট ইস্টউডের থ্রিলার ‘দ্য গান্টলেট’র রিমেকের শুটিং করবেন।  

এ বিষয়ে গত বছর পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি জানান, তাদের পরবর্তী সিনেমাটি মিশন: ইম্পসিবল সিরিজের চেয়েও কঠিন হবে।  

তিনি আরো জানান, সিনেমাটিতে নতুন এমন কিছু করতে চলেছেন যা অনেকদিন ধরেই টিমের সঙ্গে আলোচনা করে রাখা হয়েছে। এটি টমের সাধারণ কাজের বাইরে নতুন কিছু হতে চলেছে।

সিনেমাটির শুটিং ২০২৫ সালের শেষ দিকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে । চলচ্চিত্রটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী স্কারলেট জোহানসন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিমরিন লুবাবার বিয়ে কতটা আইনসম্মত- প্রশ্ন নেটিজেনদের

সিমরিন লুবাবা দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, কিশোরী অভিনেত্রী, ও মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক…
সিমরিন লুবাবার বিয়ে

বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ দেশের প্রেক্ষাগৃহে চলছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত…
বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার বন্ধ চান হলিউডের অসংখ্য তারকা

ICE ডিটেনশন সেন্টার হলিউডের অসংখ্য অভিনেতা, শিল্পী, চলচ্চিত্র নির্মাতাসহ চিকিৎসক, বিভিন্ন সংস্থা এবং নীতি…
টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার

চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

১৫ টি ভ্রমণ স্থান কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানুষের আগ্রহ-উদ্দীপনা সম্ভবত মানবজাতির শুরু থেকেই। বলা যায়, ঘুরতে…
চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান
0
Share