Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ধর্মের জন্য অভিনয় ছাড়ছেন তামিম

তামিম মৃধা | ছবি: ফেসবুক

নিজের ধর্ম, ইসলামের ছায়াতলে জীবন কাতানোর উদ্দেশ্যে লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়া ত্যাগ করার ঘোষণা দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য-অভিনেতা ও গায়ক খ্যাত তামিম মৃধা।

২৪ জানুয়ারি অভিনেতার বড় ভাই সাকিব এম তালহা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টে তামিম মৃধার অভিনয় ছাড়ার বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।‘ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’

তামিম মৃধার ভাইয়ের ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

অভিনেতা তামিমের এমন সিদ্ধান্তে তাকে সমর্থন জানিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভেসে বেড়াচ্ছে তামিমের প্রতি শুভেচ্ছাবার্তা। অনেকের ভাষ্য, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ভাই তামিম মৃধাকে কবুল করুন। হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। দ্বীনের উপর ভাইকে আল্লাহ অটুট রাখুন।

অভিনেতা তামিম মৃধার ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় তার অবস্থান ছিল ১৪ নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করতে থাকেন। এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয়। ২০১৫ সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে। এয়ারটেলের নতুন টেলিছবির নাম ছিল ‘মাংকি বিজনেস’। পরিচালক রাহাত রহমান। এভাবেই তার অভিনয়ের শুরু। পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share