Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

দ্বিতীয় বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা

স্বামী সাইফ বাসুনিয়ার সাথে তানজিকা আমিন | ছবি: ফেসবুক

৬ ডিসেম্বর দ্বিতীয়বারের মত বিয়ে করেছেন ‘মহানগর টু’ খ্যাত অভিনেত্রী তানজিকা আমিন।

শুক্রবার, রাজধানীর বেইলি রোডে নিজ বাসায় অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বাসুনিয়ার সাথে বিয়ে সম্পন্ন হয়েছে অভিনেত্রীর। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ে বেশকিছু স্থিরচিত্র শেয়ার করেছেন অভিনেত্রী তানজিকা নিজেই। যেখানে দেখা গেছে মায়ের খুব যত্ন করে তুলে রাখা বিয়ের শাড়িটি পড়েছেন তিনি।

দ্বিতীয় স্বামীর সাথে অভিনেত্রী তানজিকা আমিন | ছবি: ফেসবুক

গণমাধ্যমকে তানজিকা আমিন জানিয়েছেন, ‘সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পাওয়ার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আজ (৬ ডিসেম্বর) জুমার আগে একেবারে পারিবারিকভাবে আমাদের শুধু আকদ হয়েছে, আত্মীয়স্বজনেরা ছিলেন। সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত। ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনতেনও। আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’

অভিনেত্রী তানজিকা আমিন | ছবি: ফেসবুক

তানজিকা আরও জানিয়েছেন বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন। অভিনয় তার প্রাণের জায়গা। তবে কিছু কারণে তাকে অস্ট্রেলিয়া-বাংলাদেশে যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।

উল্লেখ্য, তানজিকা আমিনের প্রথম বিয়ে হয়েছিল স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে। তাদের সেই সংসার খুব বেশিদিন স্থায়ী হয়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

গ্র্যামিতে বিলি আইলিশ-চুরি করা জমিতে কেউই অবৈধ নয়

৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত হয় ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারের…
গ্র্যামিতে বিলি আইলিশ

এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে কপিল শর্মা

কপিল শর্মা শোতে এ আর রহমান বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয়…
এ আর রহমান অতিথি হওয়ায়
0
Share