Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

দ্বিতীয় কিস্তি নিয়ে ফিরছে ‘হাসিন দিলরুবা’

‘ফির আয়ে হাসিন দিলরুবা’ সিনেমার রানী চরিত্রে তাপসী পান্নু | ছবি: ইনস্টাগ্রাম

নেটফ্লিক্সে ফের ঝড় তুলতে আগামী ৯ আগস্ট আসছে রোমান্টিক থ্রিলার ধাঁচের ২০২১ সালে মুক্তি প্রাপ্ত হাসিন দিলরুবার দ্বিতীয় কিস্তি ‘ফির আয়ে হাসিন দিলরুবা’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেইলার।  

নির্মাতা জয়প্রদ দেশাইয়ের পরিচালনায় ‘ফির আয়ি হাসিন দিলরুবা’র চিত্রনাট্যের লিখেছেন কণিকা ধিলন ও সিনেমাটি প্রযোজনা করেছে পরিচালক আনন্দ এল রাইয়ের সংস্থা ইয়ালো প্রোডাকশন ও ভূষণ কুমারের টি-সিরিজ।

প্রথম কিস্তির মতো দ্বিতীয়টিও রহস্যে ভরপুর হবে বলে আশা করছেন দর্শকরা। ট্রেইলার দেখেই আন্দাজ করা যায় প্রথম কিস্তির শেষ থেকেই শুরু হবে নতুন কিস্তি। প্রথম পর্বে ভালোবাসার দুর্দান্ত প্রমাণ দিয়েছেন রিশু। রানী চরিত্রে ফিরছেন তাপসী পান্নু। সেই সঙ্গে নতুন মুখ হিসেবে সানি কৌশলকেও দেখা যাবে এবারের গল্পে।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের তরফ থেকে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ এর ট্রেইলার শেয়ার করে লেখা হয় ‘ভালোবাসা, ন্যায় আর প্রতিশোধ হয়ে যাক?’

এই কিস্তিতে খলনায়ক নীল ত্রিপাঠীকে সরিয়ে ফের একবার কাছাকাছি আসতে চলেছে রানি আর ঋষু। নিজের ভালোবাসার জন্য যতদূর যেতে হয়, তার জন্য প্রস্তুত ঋষু। অবশেষে পরিণতি কী হল? সেই উত্তর দর্শকরা পাবেন দ্বিতীয় অধ্যায়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share