Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

দ্বিতীয়বার মা হচ্ছেন ইলিয়ানা ডিক্রুজ

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় প্রথমবার মা হওয়ার আগে বেশ সমালোচনায় পড়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ। বিতর্ক থামাতে ২০২৩ সালের মে মাসে বিয়ে করেন। তার পরই ২০২৩ সালের আগস্টে ইলিয়ানার কোল জুড়ে আসে পুত্রসন্তান। খুদে কোয়াকে ঘিরেই এখন তার জীবন।

আর কোলে দেড় বছরের সেই সন্তান নিয়েই এবার ফের একবার মাতৃত্বসুখ পেতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ। ভালোবাসা দিবসের পরের দিনই এমন ইঙ্গিত দিলেন অভিনেত্রী!

ইলিয়ানা ডিক্রুজ | ছবি: ফেসবুক

চলতি বছরের শুরুতেই ইলিয়ানার দ্বিতীয় সন্তান আসার গুঞ্জন শুরু হয়। প্রেগন্যান্সি কিট হাতে ছবি পোস্ট করতেই অভিনেত্রীর ফের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার সূত্রপাত। তবে ছবি পোস্ট করলেও, তখন নতুন সন্তান আসার কথা স্পষ্ট করেননি ইলিয়ানা। শুক্রবার মাঝরাতে চিপসের প্যাকেট রেখে পোস্ট করে প্রেগন্যান্সি ক্রেভিংয়ের কথা জানান ইলিয়ানা। ক্যাপশনে লেখা- ‘কীভাবে বুঝবেন কেউ প্রেগন্যান্ট’। অতঃপর সেই জল্পনা যে আদৌ ভুয়া নয়, সত্যিই দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী।

অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দু’জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন।

এরপর ২০২৩ সালের মে মাসে মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা। তাদের সন্তান কোয়ার জন্ম হয় আগস্ট মাসে।  

ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী পোস্টপার্টাম ডিপ্রেশনের কথা জানিয়েছিলেন। অবসাদ এতটাই ছিল যে ছেলে কোয়ার ঠিকমতো যত্নও নিতেন না তিনি। কেমন এক অপরাধ বোধ কাজ করত মনের মধ্যে। এর পর চিকিৎসকের পরামর্শ নেন ইলিয়ানা। তখনই পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসবোত্তর বিষণ্ণতার কথা জানতে পারেন।

এখন ভালো আছেন অভিনেত্রী। আর কোয়ার সঙ্গে দিব্যি সময় কাটছে তার। সেসবের মধ্যেই এবার ইলিয়ানার জীবনে আগমন ঘটতে চলেছে নতুন সন্তানের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

ঢালিউডের নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন ঢালিউডের কুইন অপু বিশ্বাস আবারও ক্ষোভ প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির তিক্ততা…
ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
0
Share