Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

দেশের ক্রিকেট দেখেন না ফারিয়া, প্রেমেও অরুচি 

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে বেশ অনিয়মিতই পর্দায়। কারণ বছরের শুরুতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে যোগ দিয়েছেন তিনি। তবে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে কৌতুকধর্মী অনুষ্ঠানে বিচারক হিসেবেও দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে ফেসবুক একটি স্ট্যাটাস দিয়ে আবারো আলোচনায় এই অভিনেত্রী। সেখানে তিনি জানিয়েছেন, প্রেম করা ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখা বন্ধ করে দিয়েছেন তিনি।

তার স্ট্যাটাসের উৎস মূলত বাংলাদেশ ক্রিকেট দলের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে চলমান পারফরম্যান্স। গত বৃহস্পতিবার ভারতের সঙ্গে নিজেদের প্রথমে ম্যাচে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪৯.৪ ওভারে করেছে মাত্র ২২৮ রান। ৬ উইকেট হাতে রেখেই ভারত সেই ম্যাচ জিতে যায়। শবনম ফারিয়া এদিন তাই কিছুটা হতাশ হন। কষ্টও পান। 

ফারিয়া তার ফেসবুকে লিখেছেন, ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুইটা কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি’। স্ট্যাটাসের শেষে ফারিয়া লিখেছেন, ‘এইটা কোন ফানি স্ট্যাটাস না। এটা অনেক দুঃখের স্ট্যাটাস’।

স্ট্যাটাসের সূত্র ধরে সাংবাদিকদের সাথে কথা হয় শবনম ফারিয়ার। গত শনিবার গণমাধ্যমকে বলেন, ‘মজা করে স্ট্যাটাস দিয়েছি। সিরিয়াস কিছু না। খেলা দেখছিলাম, দেখতে দেখতে একটা সময় মনে হলো—এই খেলা আর দেখব না। প্রতিবারই বাংলাদেশ দলের খেলার সময় এমন সিদ্ধান্ত নিই, আর খেলা দেখব না। এরপরও দেখি। বাংলাদেশের ক্রিকেট খেলা থাকলে আবার মন চায় দেখতে। ভাবি, দেখি না কী অবস্থা। ওই আরকি’। আর প্রেমের কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘এখন তো বয়স হয়ে গেছে। প্রেম করার বয়সটা পার করে ফেলছি’।   

 ‘ভারপ্রাপ্ত বউ’ নামের একটি নাটকে শবনম ফারিয়া সবশেষ অভিনয় করেন। এই নাটকে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। এখন চাকরিতেই সময় কেটে যায় ফারিয়ার।  

এ নিয়ে ফারিয়া বলেন, ‘আমি আসলে অভিনয় করতে চাই। কিন্তু এখন যেহেতু চাকরি করছি, তাই অফিসের কাজ শেষে উপস্থাপনা করার সময়টা পাই। ছুটির দিনেও করতে পারি। কিন্তু নাটকের অভিনয়ে তো সারা দিন সময় দিতে হয়’। তবে শিগগিরই ১২ পর্বের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন শবনম ফারিয়া। তিনি বলেন, ‘অনুষ্ঠানের ধরন অনুযায়ী মাত্র কয়েক দিনে ১২ পর্বের শুটিং করা সম্ভব। এর মধ্যে আমার সাপ্তাহিক ছুটির পাশাপাশি দুই দিন অফিস থেকে ছুটি নিয়ে পুরো কাজটা করতে পারছি। এই কারণে উপস্থাপনা সহজ। আমি কিন্তু আগেও টুকটাক উপস্থাপনা করেছি। তাই এটা দারুণ উপভোগও করছি’।     

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা ফিটনেস তারকা ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক পাওয়ার…
সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

পাতায়া থেকে মিম- ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’

বিদ্যা সিনহা মিম থাইল্যান্ডের পাতায়া এলাকায় ভ্রমণে করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার…
পাতায়া থেকে মিম

১৬টি সিনেমা মুক্তি পেতে পারে রোজার ঈদে

ঈদুল ফিতর বাংলাদেশের বর্তমানের সিনেমা শিল্পের মূল উৎসবে পরিণত হয়েছে দুই ঈদ। এই দুই ঈদকে কেন্দ্র করেই নির্মিত…
১৬টি সিনেমা মুক্তি পেতে পারে

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক-ড্রামার টাইটেল ট্র্যাক

অরিজিৎ সিং সম্প্রতি বলিউডের প্লে-ব্যাক গানের জগত থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। তবে বিদায় নিলেও…
অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক
0
Share