Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’

’মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির হলের তালিকা | ছবি: সংগৃহীত

একসাথে সারাদেশে দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি।

আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, দিব্য জ্যোতিসহ অসংখ্য তারকা সমৃদ্ধ এই সিনেমাটি নিয়ে সারা দেশের দর্শকের আগ্রহের কমতি নেই। সেই ধারাবাহিকতায় স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিণগুলোতে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহসহ সারাদেশের সিনেমা হলে মুজিবরূপী শুভকে দেখতে পারবেন ভক্তরা।

১২ অক্টোবর প্রিমিয়ারের পর ১৩ অক্টোবর থেকে সারাদেশে সিনেমাটির একযোগে মুক্তিকে সাধুবাদ জানিয়েছেন দর্শক ও সংশ্লিষ্টরা।

সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটির ডিস্টিবিউশনের দ্বায়িত্বে আছে জাজ মাল্টি মিডিয়া ও প্রচারণার দ্বায়িত্বে আছে এশিয়াটিক এমসিএল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share