Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

দুটি সময়ের গল্প বলতে আসছে ‘ফেউ’

২৯ জানুয়ারি মুক্তির আশায় থাকা ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ‘ফেউ’ মুক্তির ঠিক আগ মুহুর্তে প্রকাশ করেছে ট্রেইলার। যেখানে দুটি ভিন্ন সময়ের গল্প দেখতে পাওয়া যায়।

তরুণ নির্মাতা সুকর্ন সাহেদ ধীমানের পরিচালিত ‘ফেউ’ সিরিজের গল্পে দর্শক ১৯৭৯ এবং ২০০২ সালের সময়কালে ঘটে যাওয়া ঘটনা গুলো দেখতে পাবে। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংলগ্ন সুন্দরবনের মরিচঝাঁপির ‘গণহত্যার’ ইতিহাস নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। সিরিজের ৪১ সেকেন্ডের ঝলক চমকে দিয়েছে দর্শকদের।  

‘ফেউ’ সিরিজের কাজী চরিত্রে অভিনয় করা তারিক আনাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কাজী চরিত্রটি ওই এলাকায় একজন প্রভাবশালী মানুষ। রাজনীতির সঙ্গে জড়িত। সব জায়গায় তার কর্তৃত্ব আছে কিন্তু সেটা সে বোঝাতে চায় না।‘

সিরিজে একজন ফটোগ্রাফার সুনীল চরিত্রে দেখা দিবেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘আমরা যখন শুটিং করেছি তখন ছিল প্রচণ্ড ঠাণ্ডা। মাস খানেক ধরে সুন্দরবনে শুটিং হয়েছে, যার মধ্যে আমি ছিলাম ২০ দিনের বেশি। রাতে যখন লঞ্চে ঘুমাতাম, খুব ঠাণ্ডা লাগত। আমি শীতের জামাকাপড় পরেই ঘুমাতাম। তবে ভয়ের বিষয় ছিল কুমির। কারণ আমাদের লঞ্চ যেখানে নোঙর করা থাকত, সেখানে সকালে জানালা দিয়ে মুখ বের করলেই কুমিরসহ বিভিন্ন পশু পাখি দেখা যেত। আমরা লঞ্চ থেকে শুটিং স্পটে যেতাম ছোট ছোট ট্রলারে। রাতেও শুটিং করতে হত। খুব কঠিন পরিস্থিতি ছিল।‘

‘ফেউ’ সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসেন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, এ কে আজাদ সেতুর মত গুণী তারকারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কাজল-অজয়ের ২৭ বছর- মেডেল ও ট্রফি চাইলেন কাজল

কাজল-অজয় দেবগন মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দাম্পত্য জীবনে কাজল-অজয়ের ২৭ বছর পূর্ণ হয়েছে যেকারণে নিজেদের জন্য…
কাজল-অজয়ের ২৭ বছর

তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার  

তুরস্কের চলচ্চিত্রশিল্প তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার। সিনেমাশিল্পে কর্মরত এই…
তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা ফিটনেস তারকা ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা…
সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

পাতায়া থেকে মিম- ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’

বিদ্যা সিনহা মিম থাইল্যান্ডের পাতায়া এলাকায় ভ্রমণে করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার…
পাতায়া থেকে মিম
0
Share