Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

দর্শকদের মন জয় করলেন ইধিকা-দেব

‘কিশোরী’ গানের দৃশ্যে দেব-ইধিকা জুটি | ছবি: ইউটিউব

‘খাদান’ সিনেমার প্রথম রোমান্টিক গান ‘কিশোরী’ দিয়ে নজর কেড়েছেন টালিউডপাড়ার নতুন জুটি দেব অধিকারী ও ইধিকা পল।

‘কিশোরী’ গানে দেব-ইধিকার রসায়ন নজর কেড়েছে সকলের। গানটি গেয়েছেন রঞ্জিত ভট্টাচার্য ও অন্তরা মিত্র। ‘খাদান’ সিনেমার ব্যাকরাউন্ড স্কোরেও কাজ করেছেন রঞ্জিত ভট্টাচার্য। সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথভাবে ‘খাদান’ ছবি প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স।

এখন পর্যন্ত সিনেমার দুটি গান প্রকাশ্যে এসেছে। ‘রাজার রাজা’র পাশাপাশি ‘হায় রে বিয়ে’ গানটিও দর্শকদের প্রশংসা পেয়েছে। সিনেমার সংগীতের দায়িত্ব রয়েছেন নীলায়ন চ্যাটার্জি, স্যাভি ও রথীজিৎ ভট্টাচার্য। দেব-যিশু, বরখা-ইধিকা ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষের মতো অভিনেতা।

উল্লেখ্য, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’ দেবের এই সংলাপই ‘খাদান’ সিনেমা নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নতুন এই সিনেমা দ্বৈত চরিত্রে অভিনয় করছেন দেব। বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে তাকে। আর অভিনেতার জন্মদিন অর্থাৎ আগামী ২৫ ডিসেম্বর, বড় দিনেই প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে টালিউড সুপারস্টার দেব অভিনীত ‘খাদান’ সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share