Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

‘তুফান’ সিনেমা এবার উর্দুতে

‘তুফান’ সিনেমায় শাকিব খান । ছবি: গুগল

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’ এবার মুক্তি পাচ্ছে পাকিস্তানে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবিটির উর্দু ট্রেলার।

পাকিস্তানে ‘তুফান’ মুক্তির খবর নিশ্চিত করেছে এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। প্রতিষ্ঠানটির অফিশিয়াল পেজ থেকে সিনেমার একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘তুফান’।

জানা গেছে, পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে ‘তুফান’। ফলে পাকিস্তানের ৪৩টি সিনেমা হলে ১ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।

‘তুফান’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

ফেসবুকে প্রকাশিত উর্দু ট্রেলারটি ইতিমধ্যেই ব্যাপক প্রশংসিত হয়েছে ভক্তদের কাছে।

প্রসঙ্গত, ‘তুফান’ সিনেমায় নব্বই দশকের এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এই ছবিতে শাকিব, মিমি ও নাবিলা ছাড়া আরও চমক হিসেবে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

গেলো ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। এ ছবির মুক্তিতে দেশের হলগুলোতে দর্শকদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিদেশের মাটিতেও ব্যাপক সাড়া ফেলতে সক্ষম এ ছবি। এবার দেখার পালা পাকিস্তানের দর্শকরাও ‘তুফান’ রূপের শাকিবকে সানন্দে গ্রহণ করেন কিনা!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা করলেন  

ট্রাম্পের সমালোচনায় মেরিল স্ট্রিপ ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে হলিউড অভিনেত্রী মেরিল…
মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা

২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে 

১৫টি বইভিত্তিক চলচ্চিত্র ২০২৬ সাল বইপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য খুবই চমকপ্রদ বছর। এ বছরে বেশকিছু সিনেমা মুক্তি…
২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র
0
Share