Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

‘তুফান’ শাকিব খানের প্রশংসায় মিমি

‘তুফান’ সিনেমার পোস্টারে শাকিব খান ও মিমি চক্রবর্তী | ছবি: ফেসবুক

১২ জুন রাজধানীতে অনুষ্ঠিত ‘তুফান’ সংবাদ সম্মেলনে শাকিব খান ও ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তীসহ উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকুশলীরা। সেখানে ঢালিউড মেগাস্টারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ওপারবাংলার মিমি চক্রবর্তী।

এক প্রসঙ্গের উত্তরে মিমি জানিয়েছেন, ‘এত হ্যান্ডসাম একজনের সাথে কাজ করতে তো ভালো লাগেই। এছাড়াও আমরা যখন শুট করছিলাম সে সময় অনেক গরম ছিল। শাকিব সুট পরেছিল পরে। এ সময় গরমের মাঝে একবারও আমি ওর মুখ থেকে উফ বলতে শুনিনি। একজন ভালো কো-স্টারের সাথে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলে আজকে সে আপনাদের সবার প্রিয়।’

এ অভিনেত্রী আরও যোগ করেন, ‘আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্টে তৈরি করেছি। তাই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন। যেন আগামী দিন আরও ভালো ছবি উপহার দিতে পারি।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের গল্পকে কেন্দ্র করে এগিয়ে ‘তুফান’ সিনেমার কাহিনী। দুইবাংলার তিন প্রযোজনা প্রতিষ্ঠান চরকি, আলফা আই ও এসভিএফ যৌথ প্রযোজনা আসছে সিনেমাটি। ঈদুল আযহায় মুক্তির আশায় থাকা ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগরসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানজিন তিশার স্নিগ্ধ সাজের অপরূপ ছবি

তানজিন তিশা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে ছোটপর্দা থেকে খুব শীঘ্রই উত্তরণ ঘটছে তাঁর। সামনে…
তানজিন তিশার স্নিগ্ধ সাজের

রাশ্মিকা-বিজয়ের বিয়েতে অতিথিদের তালিকা

রাশ্মিকা-বিজয়ের বিয়ে অভিনেত্রী রাশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হতে যাচ্ছে বৃহস্পতিবার ২৬…
রাশ্মিকা-বিজয়ের বিয়েতে

কাজল-অজয়ের ২৭ বছর- মেডেল ও ট্রফি চাইলেন কাজল

কাজল-অজয় দেবগন মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দাম্পত্য জীবনে কাজল-অজয়ের ২৭ বছর পূর্ণ হয়েছে যেকারণে নিজেদের জন্য…
কাজল-অজয়ের ২৭ বছর

তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার  

তুরস্কের চলচ্চিত্রশিল্প তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার। সিনেমাশিল্পে কর্মরত এই…
তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০
0
Share