Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ডেভিড- ভিক্টোরিয়ার ‘২৫’

ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া । ছবি: গুগল

স্পাইস গার্লস ব্যান্ডের ভিক্টোরিয়া যখন ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহামকে বিয়ে করার কথা ঘোষণা দেন, তখন কারও ধারণাই ছিল না তারা আসলেই বিয়ে করবেন। বিয়ে করেছেন। একে একে কেটে গেছে ২৫ বর্ষাকাল।

১৯৯৯ সালের ৪ জুলাই দুজনে বেগুনি রঙা কাপড়ে জড়িয়ে একে অপরকে আপন করে নেন। ২০২৪ সালে এই বিয়ের বয়স হলো ২৫। আর তারা ফের হাজির সেই একই পোশাকে। আবার ইন্সটাগ্রামে বেকহামের ক্যাপশনটাও তেমন- ‘এখনও ঠিক ফিট হয়ে গেল- ঠিক ২৫ বছর আগের মত’..

ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়ার বিয়ের ছবি । ছবি: গুগল

অথচ এর মাঝেই এই দম্পতির বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জনে সরব ছিল মিডিয়া পাড়া। তারা আলাদা থাকেন- এমন রিপোর্টও দেখা গেছে ইংলিশদের পত্রিকায়। সেই ধারণায় ছাই দিয়ে হাতে হাত রেখে নিজেদের ছবি প্রকাশ করলেন এই তারকা জুটি।

১৯৯৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দেখতে গিয়ে পরিচয়। দুই বছরের মাথায় বিয়ে। এরপর চারটি সন্তান।

ভক্তদের কাছে তারা অন্যতম বিশ্বসেরা প্রিয় জুটিও বটে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share