Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

ডেঙ্গুর কবলে অভিনেতা নিলয়

নিলয় আলমগীর | ছবিঃ ফেসবুক

ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। কয়েকদিন থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। এরপর ডেঙ্গু পরীক্ষা করলে পজিটিভ আসে ফলাফল। অসুস্থ হয়ে পড়ায় আপাতত শুটিং বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন তিনি।

নিলয় তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে ১ সেপ্টেম্বর একটি পোস্ট শেয়ার করে নিজেই জানান তার অসুস্থতার খবর। তিনি লিখেন, “আজকে জ্বর যখন কমে আসলো তখন রিপোর্ট আসলো ডেঙ্গু পজিটিভ। প্লাটিলেট কমতে শুরু করেছে। ডা. বললো আরও কিছুদিন রেস্টে থাকতে হবে।”

অসুস্থ হলেও কাজের শিডিউলের কথা ভুলে যাননি তিনি। তাই তার পোস্টে তিনি যোগ করেন, “খুব ইচ্ছা ছিলো শুটিং শুরু করব। কিন্তু সম্ভব হচ্ছে না, কবে শুরু করতে পারব সেটাও বলতে পারছি না। বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হলো, সবার লসের জন্য স্যরি ছাড়া আর কিছু বলার নাই। বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবাইকে পুষিয়ে দেব।”

প্রসঙ্গত, দেশের ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই পাচ্ছেন না শোবিজের তারকারা। এর আগেও কয়েকজনই আক্রান্ত হন ডেঙ্গু জ্বরে। কিছুদিন আগেই ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শাহনূর আক্রান্ত হন ডেঙ্গুতে। তারপর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১ আগস্ট প্রাণ হারান তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
0
Share