Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

‘ট্র্যাজিক কুইন’ মীনা কুমারীর বায়োপিকে কিয়ারা আদভানী!

বেশকিছু দিন আগে মা হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সেকারণে সাময়িক বিরতি নিয়েছেন কাজ থেকে, সময় দিয়েছেন পরিবারকে। অবশেষে বিরতি কাটিয়ে চমক নিয়ে ফিরছেন অভিনেত্রী।

মীনা কুমারী

রুপালি পর্দায় ফুটে উঠতে চলেছে বলিউডের ‘ট্র্যাজিক কুইন’ মীনা কুমারীর আত্মজীবনী। সেই আত্মজীবনীতে অভিনয় করতে চলেছেন কিয়ারা। সব কিছু ঠিক থাকলে কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর নাম ভূমিকায় দেখা যাবে কিয়ারাকে।  

সারেগামাপা এবং আমরোহী পরিবারের সঙ্গে হাত মিলিয়ে বিগ বাজেটের এই ছবিটি তৈরি করতে চলেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা।  

কিন্তু কিংবদন্তি অভিনেত্রীর ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে একাধিক অভিনেত্রীর নাম শোনা গেলেও চরিত্রটির জন্য কিয়ারাকেই জুতসই মনে করছেন পরিচালক। এর মধ্যে চরিত্রের জন্য প্রস্তাবও নাকি গেছে কিয়ারার কাছে।

সিদ্ধার্থ ঘরনির মধ্যে সেই আবেগী শরীরী আবেদন রয়েছে বলে মনে করছেন পরিচালক।

পর্দায় মীনা কুমারীর গ্ল্যামার এবং তার ক্যারিয়ারের যন্ত্রণার কাহিনি ফুটিয়ে তুলতে পারবেন একমাত্র কিয়ারাই! সুতরাং দুয়ে দুয়ে চার হলে পর্দায় কিয়ারাই যে মীরা হবেন, তা শুধু সময়ের অপেক্ষা।

মীনা কুমারী

এখানেই শেষ নয়, সূত্রের খবর, ছবির চিত্রনাট্যও হাতে পেয়েছেন ‘লাস্ট স্টোরি’ খ্যাত কিয়ারা। যা পড়ে মুগ্ধ তিনি। যদিও এখনো সাইনিংয়ের পালা বাকি। তবে এই চরিত্রে যদি সত্যিই কিয়ারাকে দেখা যায়, তবে এ ছবির হাত ধরে তার ফিল্মি ক্যারিয়ারও নতুন মাইলফলক স্পর্শ করবে।

এবার প্রশ্ন হলো, মীনা কুমারীর প্রাক্তন স্বামী তথা পরিচালক কমল আমরোহীর চরিত্রে কাকে দেখা যাবে? মীনার জীবনের যন্ত্রণার দিকটি তুলে ধরার জন্য খুব ভেবেচিন্তে অভিনেতা বাছাইয়ের পথে পরিচালক হাঁটছেন বলে জানা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share