Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

 ‘ট্রলড’ সাবার পাশে হৃতিক

‘ল্যাকমে ফ্যাশন উইকে’র র‍্যাম্পে সাবা আজাদ( বামে) ও হৃতিক রোশন

ট্রলিংয়ের শিকার সাবা আজাদের পাশে এসে দাঁড়ালেন প্রেমিক হৃতিক রোশন।

১৪ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ব্যবহার করে সাবার ভিডিও শেয়ার করে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন  নায়ক।

১১ অক্টোবর নয়া দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত ‘ল্যাকমে ফ্যাশন উইকে’র  র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ করেই  মঞ্চে নাচা শুরু করেন সাবা। 

ইভেন্টটির ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই ব্যাপক ট্রলিংয়ের শিকার হন সাবা। অনেকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে অভিহিতও করেন অভিনেত্রীকে।

 ‘আপনি কি পাগল?’ এমন একজনের কমেন্টের জবাবে সাবা লেখেন, ‘হয়ত আমি পাগলই কারণ আপনার মত মানুষের সংখ্যাই পৃথিবীতে বেশি যারা ঘৃণা ছাড়া পৃথিবীকে কিছুই দেয়না’। এর আগে ব্যক্তিগতভাবে  ‘ট্রল’গুলোর জবাব দিলেও এইবার প্রেমিকের সাপোর্ট পেলেন নায়িকা।

অনেকেরই হয়ত জানা নেই, ‘মিঙ্ক’- ছদ্মনাম নিয়ে ইলেক্ট্রনিক ঘরানার সঙ্গীত পরিবেশন করেন সাবা আজাদ।

করণ জোহরের ৫০তম জন্মবার্ষিকীতে প্রথমবারের মত গণমাধ্যমের সামনে আসেন এই তারকাযুগল। সাবাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘হুস ইউর গাইন্যাক’ নামক ওয়েব সিরিজে। অপরদিকে হৃতিকের হাতে রয়েছে ‘ফাইটার’ ও ‘ওয়ার ২’ নামক দুটি চলচ্চিত্রের কাজ। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share