Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

টিএসসিতে আজ ‘সঞ্জীব উৎসব’  

সঞ্জীব চৌধুরী | ছবি: ফেসবুক

২৫ ডিসেম্বর কিংবদন্তি গীতিকবি সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষে প্রতিবারের মত আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উদযাপিত হবে ‘ত্রয়োদশ সঞ্জীব উৎসব’

আজ (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অবস্থিত সঞ্জীব চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজব কারখানা আয়োজিত এই উৎসব। আয়োজন সহযোগী হিসেবে আরও রয়েছেন সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।

এবারের সঞ্জীব উৎসবে গান পরিবেশন করবেন দেশের প্রতিভাবান শিল্পীরা। গাইবেন জয় শাহরিয়ার, সন্ধি, সাহস মোস্তাফিজ, তুহিন কান্তি দাস, লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন, নাহিদ হাসান, ফারাহ দীবা তাসনিম, রাজেশ মজুমদার, অন্তু দাশ এবং সাদী শাহনেয়াজ।

উল্লেখ্য, নাগরিক জীবনের প্রেম-বিরহ, বঞ্চনা, আক্ষেপ ও প্রতিবাদের ছাপ রেখে সংগীত ও সাংবাদিকতায় অসামান্য মুগ্ধতা ছড়িয়ে গেছেন সঞ্জীব চৌধুরী। তরুণ প্রজন্মের কাছে চির প্রাসঙ্গিক এই সংগীতশিল্পীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। অকালপ্রয়াত বাংলা সংগীতের কিংবদন্তি গীতিকবি সঞ্জীব চৌধুরী জনপ্রিয় গানের মধ্যে রয়েছে: ‘আমি তোমাকেই বলে দেব’, ‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘স্বপ্নবাজি’, ‘গাড়ি চলে না’, এই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না’, ‘বায়োস্কোপ’ ইত্যাদি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share