Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘টারজান’ খ্যাত রন এলি আর নেই

অভিনেতা রন এলি | ছবি: গুগল

ষাটের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

গেল ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় নিজ বাড়িতে মারা যান তিনি। অভিনেতার চলে যাওয়ার প্রায় এক মাস পর ২৩ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেন অভিনেতার মেয়ে কিরস্টেন এলি।

অভিনেতা রন এলির মেয়ের ইনস্টাগ্রাম পোস্ট

নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে বাবার মৃত্যুর কথা জানিয়ে কিরস্টেন এলি লেখেন, ‘আমার বাবা ছিলেন এমন একজন, যাকে মানুষ হিরো বলতো কিন্তু আমার কাছে সে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।’

উল্লেখ্য, ষাটের দশকে বেশকিছু জনপ্রিয় টিভি শো উপস্থাপনা করেছেন রন এলি। পাশাপাশি জনপ্রিয় সিরিজ ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে তাকে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে দিয়েছে ১৯৬৬ থেকে ১৯৬৮ সালে এনবিসি টেলিভিশনে প্রচারিত ‘টারজান’ সিরিজটি। অভিনেতার পাশাপাশি রন এলি ছিলেন একাধারে একজন লেখক, প্রশিক্ষক ও মেন্টর। তাই তো ২০০১ সালে অভিনয় থেকে অবসর নিয়ে রণ এলি মনোযোগী হয়েছিলেন লেখালেখিতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী
0
Share