Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ঝড়ে লণ্ডভণ্ড ওমর সানির ‘চাপওয়ালা’

অভিনেতা ওমর সানি | ছবি: ফেসবুক

২৩ মার্চ গভীর রাতে আকস্মিক ঝড়ে ক্ষতির মুখে পড়েছে চিত্রনায়ক ওমর সানির রেস্তোরাঁ, ‘চাপওয়ালা’। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

রবিবার(২৪ মার্চ) নিজের সোশ্যাল হ্যান্ডেল পোস্টে ওমর সানি লেখেন, ‘সাভারের উলাইলে মধুমতি টাইলস ফ্যাক্টরির উল্টাপাশেই আমার চাপওয়ালা রেস্টুরেন্টটি অবস্থিত। বলা যায় সেখানে অল্প কিছুদিনের মধ্যে চাপওয়ালা মানসম্পন্ন খাবার-দাবার পরিবেশন করে এলাকায় বেশ সাড়া ফেলেছে। দিন দিন চাপওয়ালার প্রতি সবার আগ্রহ বাড়ছে। কিন্তু ২৩ মার্চ গভীর রাতে সবাই যখন বাসায় চলে এসেছি, তখন প্রচণ্ড ঝড়ে চাপওয়ালার বাইরের বিরাটাকার সাইনবোর্ডসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিস এবং কাঁচ ভেঙে যায়। তাতে চাপওয়ালার বাইরের ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর হুকুমে হয়েছে, আমি আল্লাহর হুকুমকে আলহামদুলিল্লাহ বলবো। আপনারা সবাই দোয়া করবেন যেন এই ক্ষতি সারিয়ে ফেলতে পারি।’

অভিনেতা তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘এই ঝড়ে ব্যবসায়িকভাবে আমার বেশ ক্ষতি হয়েছে। আসলে প্রকৃতির ওপর তো কারও হাত নেই। এটা মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। তারপরও মানুষের মন তো, মনটা খুব খারাপ হয়ে গেছে। দিনরাত অনেক শ্রম দিয়ে কষ্ট করে চাপওয়ালা দাঁড় করানোর চেষ্টা করছি। এই প্রাকৃতিক দুর্যোগে আমার অনেক টাকার ক্ষতি হলো।’

উল্লেখ্য, এই ঈদে মুক্তির অপেক্ষায় ওমর সানি অভিনীত ‘ডেডবডি’। সানি ছাড়াও সেখানে অভিনয় করেছেন শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহানসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share