Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কনসার্ট ও সিনেমা

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী এক অনুষ্ঠান। সেখানে একসঙ্গে মিলবে কনসার্ট, চলচ্চিত্র প্রদর্শনী ও ড্রোন শো।

জানা গেছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের স্মরণে এবার বড় পরিসরের এ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ‘উইমেন ডে কনসার্ট’। সেখানে গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সায়ান, ইলা লালা, এফ মাইনর, পারসা মাহজাবিন ও এলিটা করিম।

অনুষ্ঠানে প্রদর্শিত হবে মোট চারটি চলচ্চিত্র। তার মধ্যে আছে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই উইমেন’ এবং ‘জুলাই বিষাদ সিন্ধু’।

সাথে থাকবে জুলাই অভূত্থানের গুরুত্বপূর্ণ সাক্ষী ও অংশীদার ছিলেন এমন মানুষজন ও শহীদ পরিবারগুলোর স্মৃতিচারণ।

সবশেষে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ড্রোন শো করার মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share