Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন তিন নায়িকা?

অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া ও জয়া আহসান (বাম থেকে) । ছবি: ফেসবুক

বলিউড ও টলিউডের একাধিক তারকার নাম যুক্ত হওয়ার পর এবার ঢাকাই সিনেমার তারকাদেরও নাম যুক্ত হলো জুয়ার অ্যাপে সাথে। তাও আবার ঢালিউডের তিন জনপ্রিয় নায়িকা জয়া আহসান, নুসরাত ফারিয়া ও অপু বিশ্বাসের নাম!

মূলত জয়া, ফারিয়া ও অপু দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন ও শুভেচ্ছাদূত হয়েছেন। জানা গেছে, একটি বেটিং সাইটের নাম উইনবাজি। এই সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন জয়া ও ফারিয়া। আর অপু শুভেচ্ছাদূত হয়েছেন বাবু ৮৮ নামের একটি বেটিং অ্যাপের।

২০২৩ সালের অক্টোবর-নভেম্বর মাসে প্রচারে আসে উইনবাজি সাইটের বিজ্ঞাপনগুলো। তখন চলছিল ক্রিকেট বিশ্বকাপ। বিষয়টি নিয়ে ফারিয়া জানান, “উইনবাজির জন্য আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু ইন্ডিয়ার মধ্যেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি।”

তবে দেশে প্রচারিত না হলেও ভারতেও সাইটটি বৈধ কিনা জানতে চাওয়া হলে সদুত্তর দিতে পারেননি ফারিয়া। সাইট নিয়ে পুরোপুরি না জেনেই তিনি এর সাথে যুক্ত হয়েছেন বলে বোঝা গেছে। ভারতে যে এমন বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে, এই ব্যাপারে ফারিয়া বলেন, “আমাদের দেশে এ ধরনের বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা নেই।”

এদিকে ২০২৪ সালের শুরুতে অপুর একটি ভিভিও শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়েছে বাবু ৮৮ নামের বেটিং সাইটটি থেকে। তবে ভিডিও বার্তাটি ভুয়া বলে জানিয়েছেন অভিনেত্রী। অপুর ভাষ্যমতে, “আমি খুবই বিব্রত বোধ করছি। ওই ভিডিওটি ভুয়া। আমাকে কোথাও সেটি পোস্ট করতে দেখেছেন?”

যদিও সেই ভিডিওটিতে অপুর কণ্ঠে বা লিপ রিডিংয়ে অসামঞ্জস্যতা বা পরিবর্তন লক্ষণীয় ছিল না। এমনকি শুভেচ্ছাদূত হিসেবে বেশ সাবলীলভাবে বক্তব্য দিতে দেখা গেছে অভিনেত্রীকে।

জুয়ার অ্যাপের বিজ্ঞাপন নিয়ে জয়া আহসান থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে, এর আগে একটি বেটিং সাইটের সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পৃক্ততার বিষয় সামনে এসেছিল। ফলশ্রুতিতে, সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share