Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২২, ২০২৬

জীবনের অর্ধশত বসন্তে বাপ্পা মজুমদার

বাপ্পা মজুমদার । ছবি: সংগৃহীত

৫ ফেব্রুয়ারি জীবনের ইনিংসে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার শুভাশীষ মজুমদার বাপ্পা ওরফে বাপ্পা মজুমদার। ১৯৭৪ সালের ৫ ফেব্রুয়ারি সংগীতশিল্পী ওস্তাদ বারীণ মজুমদার এবং ইলা মজুমদারের ঘরে জন্ম এই গুণী শিল্পীর।

সংগীত পরিবারে জন্ম নেয়া বাপ্পা মজুমদারের ছোটবেলাতেই সংগীতে হাতেখড়ি। বড় ভাই পার্থ মজুমদারের কাছে খুব ছোটবেলায় গিটার বাজানো শিখেছেন। ১৯৯৫ সালে প্রথম একক অ্যালবাম ‘তখন ভোর বেলা’ দিয়ে সংগীত জগতে আত্মপ্রকাশ করেন বাপ্পা। এর পরের বছর বাপ্পা ও সঞ্জীব চৌধুরী মিলে গড়ে তোলেন ‘দলছুট’ ব্যান্ড। কিন্তু ২০০৭ সালে সঞ্জীব চৌধুরীর মৃত্যুর পর একাই হাল ধরেন ‘দলছুট’ ব্যান্ডের।  

বাপ্পা মজুমদারের গাওয়া উল্লেখযোগ্য গান গুলো হচ্ছে ‘পরী’, ‘দিন বাড়ি যায়’, ‘সূর্যস্নান’, ‘বায়েস্কোপ’, ‘রাতের ট্রেন’, ‌‘বাজি’, ‌‘লাভ-ক্ষতি’, ‌‘আমার চোখে জল’, ‘ছিলো গান ছিলো প্রাণ’, ‘কোথাও কেউ নেই’ ইত্যাদি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

দিল্লির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব ‘মানুষের বাগান’ এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেয়েছে। ‘মানুষের…
‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে বাধা নেই

সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি শুক্রবার কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে আপাতত আর কোনো বাধা নেই। কন্ট্রাক্ট…
কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে বাধা নেই

পিয়া জান্নাতুল- অপরাধ কেন বাড়ছে তা নিয়েও আমাদের ভাবতে হবে

অপরাধ প্রবণতার উৎস অনুসন্ধান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ খবর যেন এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা। শুধু আইন বা…
পিয়া জান্নাতুল
0
Share