Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

 ‘জিগরা’ র ট্রেইলারে অন্য এক আলিয়া

‘জিগরা’ সিনেমার পোস্টারে আলিয়া ভাট | ছবি: আইএমডিবি

৮ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে নির্মাতা ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ সিনেমার ট্রেইলার। প্রকাশ্যে আসা আড়াই মিনিটের ট্রেলারে ভাই-বোনের চরিত্রে এরই মধ্যে নজর কেড়েছে বেদাঙ্গ রায়না ও আলিয়া ভাট।

‘জিগরা’ সিনেমায় দেখা যাবে, ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছে দুই ভাই-বোন। আত্মীয়দের কাছে অযত্নে মানুষ হয়েছে। আদরের সেই ভাই বিদেশে পুলিশের হাতে গ্রেপ্তার। আর ভাইকে ছাড়িয়ে আনতে অসাধ্য সাধন করতে প্রস্তুত বোন আলিয়া।

সিনেমায় ভাই–বোনের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ও বেদাঙ্গ রায়না | ছবি: ইনস্টাগ্রাম

টান টান উত্তেজনার ট্রেলারে অ্যাকশন অবতারে দেখা গেছে আলিয়াকে। অভিনেত্রীকে কখনো দেখা গেছে বুলেট ছুড়তে, কখনো মারামারি করতে, কখনো আবার গাড়ি নিয়ে স্টান্ট করতে।

একটি ডায়লগ রয়েছে, ‘এখন আর হিরো হওয়ার দরকার নেই, এখন বেঁচে বেরোতে হবে’। তাতে আলিয়ার চরিত্র বলছে, ‘এখন হিরো তো আমি হবোই’। পাশাপাশি ট্রেলারজুড়ে ব্যবহার করা হয়েছে কিশোর কুমারের গাওয়া বিখ্যাত গান ‘ফুলো কা তারকা, সবকা কহেনা হ্যায়, এক হাজারো মে মেরি বহেনা হ্যায়’ গানটি। যা গায়ে কাটা দিয়েছে দর্শকদের।    

ধার্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘জিগরা’র প্রযোজনাতে রয়েছে ইটারনাল সানশাইন প্রোডাকশনসও। গত জুনে ‘জিগরা’র নির্মাতারা ছবিটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন। অবশেষে আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share