Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

জানা গেল ‘দরদ’ মুক্তির তারিখ

শাকিব খান ও সোনাল চৌহান । ছবি: ফেসবুক

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। অবশেষে জানা গেল চলতি বছরের সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘দরদ’।

নির্মাতা অনন্য মামুন ‘দরদ’ মুক্তি প্রসঙ্গে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘দরদ’। এত গ্র্যান্ডভাবে মুক্তি দিতে চাই যেন ঢালিউডের দৃষ্টান্ত হয়ে থাকে শাকিব খানের ‘দরদ’।’

ভারতের বারাণসী ও এলাহাবাদে শুটিং শেষে অনন্য মামুন জানিয়েছিলেন কাধিক ভাষায় ডাব করে একসঙ্গে ৩০টি দেশে মুক্তি দেওয়া হবে ‘দরদ’।

উল্লেখ্য, ‘দরদ’ সিনেমায় শাকিব খানের সাথে প্রথমবারের মত জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমায় আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share