Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জন্মদিনে কেমন আছেন বেসবাবা সুমন?

বেসবাবা সুমন | ছবি: সংগৃহীত

যখন বেজ গিটারের তেমন চল ছিল না, তখন ভিন্ন ভাবনা নিয়ে যে সংগীতশিল্পী দর্শকদের বেজ গিটারের গুরুত্বটা বোঝাতে সক্ষম হয়েছিলেন, তিনি হলেন ‘অর্থহীন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সাইদুস সালেহীন খালেদ সুমন। যিনি বেসবাবা সুমন নামেই বেশি পরিচিত। ৮ জানুয়ারি এই গায়কের জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্মেছিলেন তিনি।

ক্যানসারের সাথে লড়াই করে আবারও গিটারে ঝড় তুলতে ফিরে আসলেও অসুস্থতার পর থেকে অনেকটা আড়ালেই থাকেন সুমন। আড়ালে থাকলেও তাকে নিয়ে ভক্ত ও অনুরাগীদের কৌতূহলের নেই শেষ। বিশেষ দিনটি কিভাবে কাটাচ্ছেন সুমন? কিংবা, কেমনই বা আছেন তিনি?

প্রশ্নের উত্তর জানা গেছে ‘অর্থহীন’ ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদের কাছ থেকে। রাজু জানান, “সুমন ভাই দীর্ঘদিন ধরে তার উত্তরার বাসায় অবস্থান করছেন। বাইরে যাওয়ার মতো অবস্থায় তিনি নেই। উনার সঙ্গে আমার গেল সপ্তাহে দেখা হয়েছে, যত দূর জানি উনি পরিবারের সঙ্গে জন্মদিন পালন করছেন। আর আজ সন্ধ্যায় আমাদের ব্যান্ডদলের কয়েকজনের উনার বাসায় যাওয়ার কথা আছে। এর বাইরে আর কোনো আয়োজন নেই।”

এছাড়া সুমনের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে রাজু বলেন, “উনার যে অপারেশন করার কথা ছিল সেটা করতেই হবে। করোনার জন্য তো যেতে পারলেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে উনি অপারেশনটা করাবেন।”

প্রসঙ্গত, কখনো অ্যাকোস্টিক গিটার, আবার কখনো কি-বোর্ড হাতে দর্শকদের মনের খোরাক জোগানো সুমন বেজ গিটার বাজানো শুরু করেন মাত্র ১২ বছর বয়স থেকে। ১৬ বছর বয়সে ‘ফিলিংস’ ব্যান্ডের সাথে যোগ দেওয়া থেকে শুরু করে ‘অর্থহীন’ ব্যান্ড প্রতিষ্ঠা করা পর্যন্ত দুর্দান্ত ক্যারিয়ার এই গায়কের।

সুমনের ভক্ত ও অনুরাগীদের সংখ্যাও অনেক। ২০১৩ সাল থেকে একাধিকবার ক্যানসারে আক্রান্ত হলেও ভক্তদের ভালোবাসার কারণেই গান ছাড়েননি আলোচিত এ গিটারিস্ট। ভালো থাকুক প্রিয় গায়ক- ভক্তদের আশাও এমনই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share