Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

ছবিপ্রতি কত পারিশ্রমিক নেন শাহরুখ-আল্লুরা?  

বিজয়, শাহরুখ, প্রভাস, আল্লু (কোলাজ করা) | ছবি: ফেসবুক

ভারতীয় তারকারা বরাবরই উচ্চ পারিশ্রমিকের জন্য পরিচিত। জানেন কি ভারতের শীর্ষ ১০ তারকাদের গড়ে পারিশ্রমিক কত?

ভারতের শীর্ষ ১০ সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় শুরুতেই রয়েছে দক্ষিণী সুপারস্টারদের নাম–

আল্লু অর্জুন

ভারতের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা এখন আল্লু অর্জুন। ২০২৪ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’-এর জন্য তিনি পেয়েছেন ৩০০ কোটি।

বিজয়

তামিল তারকা বিজয় থালাপতি প্রতি সিনেমায় ১৩০ থেকে ২৭৫ কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন। ‘জিওএটি’-র জন্য তিনি নিয়েছেন ২০০ কোটি এবং ‘লিও’-র জন্য পেয়েছেন ১২০ কোটি।

শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান ১৫০ থেকে ২৫০ কোটি পারিশ্রমিক নেন। ‘জওয়ান’-এর জন্য তিনি নিয়েছেন ১০০ কোটি। 

রজনীকান্ত

প্রতি প্রকল্পে ১২৫ থেকে ২৭০ কোটি পারিশ্রমিক নেন তামিল সুপারস্টার রজনীকান্ত। ‘ভেট্টাইয়ান’-এর জন্য তার পারিশ্রমিক ছিল ১২৫ কোটি।

আমির খান

‘দঙ্গল’-এর সময় আমির খান ২৭৫ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন। বর্তমানে প্রতি সিনেমায় তিনি ১০০ থেকে ২৭৫ কোটি নেন।

প্রভাস

‘বাহুবলী’ খ্যাত প্রভাস প্রতি সিনেমায় ১০০ থেকে ২০০ কোটি পারিশ্রমিক নেন। ‘কাল্কি ২৮৯৮ এ.ডি.’-এর জন্য তিনি পেয়েছেন ৮০ কোটি।

অজিত কুমার

অজিত কুমার প্রতি প্রোজেক্টে ১০৫ থেকে ১৬৫ কোটি আয় করেন। 

সালমান খান

বলিউডের ভাইজান সালমান খান ‘টাইগার থ্রি’-এর জন্য পেয়েছেন ১০০ কোটি। তার প্রতি সিনেমার আয় ১০০ থেকে ১৫০ কোটি। 

কমল হাসান

প্রখ্যাত অভিনেতা কমল হাসান প্রতি সিনেমায় ১০০ থেকে ১৫০ কোটি নেন। ‘ইন্ডিয়ান ২’-এর জন্য তিনি ১৫০ কোটি পেয়েছেন। 

অক্ষয় কুমার

অক্ষয় কুমার প্রতি সিনেমায় ৬০ থেকে ১৪৫ কোটি আয় করেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share