Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুলাই ৫, ২০২৬

চিরতরে চৈতন্যকে মুছে ফেললেন সামান্থা রুথ প্রভু

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে, নিজের বিয়ের পোশাকটিকে রূপান্তরিত করে নতুন ভাবে পরিধান করেছিলেন তিনি, এবং নাগার দেওয়া বাগদানের আংটিটি এখন তিনি লকেট হিসেবে ব্যবহার করছেন।

এরপরে ঘটালেন আরেক কান্ড, প্রাক্তন স্বামীর স্মৃতির শেষটাও মুছে ফেললেন সামান্থা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে তার হাতের ট্যাটু আর দেখা যাচ্ছে না। নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক চলাকালীন সময়ে তিনি এই ট্যাটু করিয়েছিলেন, যা নাগার হাতের ট্যাটুর সাথে মিল ছিল। সম্পর্ক শেষ হওয়ার পরও এই ট্যাটু ছিল, যা নিয়ে অনেকবার সমালোচনার শিকার হতে হয়েছিল তাকে।

তবে এখনকার ছবিতে এই ট্যাটু আর দেখা না যাওয়ায়, নেটিজেনরা ধারণা করছেন, সামান্থা হয়তো শেষ পর্যন্ত তার ট্যাটুটি মুছে ফেলেছেন। যদিও নাগার হাতে এখনও সেই ট্যাটু রয়েছে, তবে প্রাক্তনকে পিছনে ফেলে নতুন জীবন শুরু করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সামান্থা। তার এই পদক্ষেপকে সাদরে গ্রহণ করেছেন তার অনুরাগীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চরকি অ্যাওয়ার্ডসে বাজিমাত ‘সুড়ঙ্গ’ ও ‘ফরগেট মি নট’

চরকি অ্যাওয়ার্ডসে সেরাদের স্বীকৃতি বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চরকি অ্যাওয়ার্ডস-এর…
চরকি অ্যাওয়ার্ডস

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর জানালেন মৌসুমী হামিদ

নতুন অধ্যায়ে মৌসুমী হামিদ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ জীবনের নতুন অধ্যায়ের সুখবর একসঙ্গে জানালেন।…
মৌসুমী হামিদ

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নিয়ে খায়রুল বাসারের খোঁচা আর্জেন্টিনার জয় বিশ্বকাপের আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম…
আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

প্রথমবার চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান মোশাররফ করিম

জুরি প্রধানের দায়িত্বে মোশাররফ করিম দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক…
মোশাররফ করিম
0
Share