Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

চারহাত এক হলো নাগা-শোভিতার

৪ ডিসেম্বর হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন দক্ষিণী তারকা জুটি নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালা।  

বুধবার, প্রকাশ্যে এসেছে নবদম্পতি নাগা-শোভিতার বিয়ের বেশকিছু স্থিরচিত্র। যেখানে অভিনেতা নাগা চৈতন্যকে দেখা গিয়েছিল ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা উড়নি। অন্যদিকে, শোভিতার পরনে সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গাছা চুড়ি, হাতে বালা এবং গলায় ভারী সোনার অলঙ্কার।

এই বিয়ের আয়োজনের স্থান হিসেবে নাগা চৈতন্যর দাদু আক্কেনি নাগেশ্বর রাওয়ের নির্মাণ করা স্টুডিওকে বেঁছে নিয়েছিল। আরেকদিকে বর্তমান ট্রেন্ডি বিয়ের ধাঁচ থেকে বেড়িয়ে নিজের সাজসজ্জা ও গয়নার জন্য শোভিতা বেঁছে নিয়েছিলেন তার মা-ঠাকুমার অলঙ্কার।

অভিনেতা নাগা অর্জুনের ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশর্ট

ছেলের বিয়ের ছবি পোস্ট করে অভিনেতা নাগার্জুন লিখেছেন, ‘শোভিতা এবং চৈতন্যকে একসঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে দেখাটা আমার জন্য খুবই স্পেশাল এবং আবেগঘন মুহূর্ত। আমার আদরের চৈ-কে অনেক শুভেচ্ছা। প্রিয় শোভিতা আমাদের পরিবারে তোমাকে স্বাগত। এর মধ্যেই তুমি আমাদের জীবনে অনেক খুশি নিয়ে এসেছ।’

নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার রাজকীয় বিয়ের নিমন্ত্রণের তালিকায় ছিলেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা চিরঞ্জীবী, নয়নতারা, রাম চরণ এবং তার স্ত্রী উপাসনা, মহেশ বাবু এবং স্ত্রী নম্রতা শিরোদকর, ক্রীড়া জগতের নক্ষত্র পিভি সিন্ধুসহ আরও অনেকেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share