Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

চলে গেলেন গীতিকার জাহিদুল হক

জাহিদুল হক । ছবি: সংগৃহীত

চলে গেলেন ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ গান খ্যাত গীতিকার জাহিদুল হক। ১৫ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটে পৃথিবীকে চিরবিদায় জানান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

স্বনামধন্য এই গীতিকারের মৃ”ত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বোনজামাই কাজী জাহিদ হাসান। তিনি জানান, “১ জানুয়ারি জাহিদুল হক বেশ অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হলে তিনি স্ট্রোক করেছেন বলে জানান চিকিৎসক।” এরপর ১ জানুয়ারি দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সুবীর নন্দীর কণ্ঠে জাহিদুল হকের লেখা ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ গানটি দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। ‘মহানায়ক’ সিনেমার গানটি এখনো মানুষকে গুনগুন করে গাইতে শোনা যায়।

জাহিদুল হকের কবিতা, উপন্যাস, ছোটগল্প গান মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮টি। এর মধ্য থেকে তার প্রথম কবিতার বইটি প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। বইটির শিরোনাম ছিল ‘পকেট ভর্তি মেঘ’। এছাড়াও তিনি কাজ করেছেন বাংলা একাডেমির একজন ফেলো ও রেডিও ডয়েচে-ভেলের সিনিয়র এডিটর ও ব্রডকাস্টার হিসেবে। দৈনিক সংবাদের সিনিয়র সহকারি সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ বেতারে উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করারও অভিজ্ঞতা আছে তার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে 

১৫টি বইভিত্তিক চলচ্চিত্র ২০২৬ সাল বইপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য খুবই চমকপ্রদ বছর। এ বছরে বেশকিছু সিনেমা মুক্তি…
২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা
0
Share