Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খান আউট

জায়েদ খান । ছবি: ফেসবুক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বাতিল করা হয়েছে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ। সমিতির বর্তমান কমিটি কর্তৃক এই সিদ্ধান্তটি নেয়া হয় তাদের বার্ষিক বনভোজনের দ্বি-সাধারণ সভায়।

২ মার্চ আয়োজন করা হয় বনভোজনটির। যেখানে কমিটির ঘোষণাপত্রে জানানো হয়, কোন প্রকার সাংগঠনিক দুর্বলতা না পেয়ে ব্যক্তিগত আক্রোশ থেকে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের নামে মিথ্যা, মনগড়া ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করার কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে।

চিত্রনায়কের সদস্যপদ বাতিলের খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বচন কমিশনার খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘বনভোজনের শুরুতে শিল্পী সমিতির দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে ৯ নং একটি বার্তায় জায়েদ খানের সদস্যপদ খারিজ ঘোষণা দেওয়া হয়।’

উল্লেখ্য যে, ২ মার্চ আয়োজিত বনভোজনে দাওয়াত না পাওয়ায় অবাক হন জায়েদ। তিনি জানান, ‘আমি তিন-তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি। এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি। বিষয়টি সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয়।’

বিষয়টিকে শিল্পী সমিতির ব্যর্থতা হিসেবেই দেখছেন জায়েদ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share