Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

গ্রামীণফোনের কাছে বাউল সম্রাট পরিবারের ২০ কোটি ক্ষতিপূরণ দাবি    

গ্রামীণফোনের কাছে বাউল সম্রাট পরিবারের ২০ কোটি ক্ষতিপূরণ দাবি

গ্রামীণফোনের কাছে বাউল সম্রাট পরিবারের ২০ কোটি ক্ষতিপূরণ দাবি    

বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান বিনা অনুমতিতে ব্যবহারের অভিযোগে গ্রামীণফোনের কাছে বাউল সম্রাট পরিবারের ২০ কোটি ক্ষতিপূরণ দাবি । শাহ আবদুল করিমের ছেলে শাহ নূরজালালের পক্ষে গত ২৭ আগস্ট গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বরাবর এ নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাজিন আহমেদ।

আইনি নোটিশে বলা হয়েছে, গ্রামীণফোন অনুমতি বা স্বীকৃতি ছাড়া শাহ আবদুল করিমের দুটি গান বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে। ২০১৬ ও ২০২২ সালে প্রচারিত দুটি বিজ্ঞাপনে এসব গান ব্যবহৃত হয়েছে। এ ধরনের ব্যবহার কপিরাইট আইন এবং শিল্পীর নৈতিক অধিকার লঙ্ঘনের শামিল।

যেসব বিষয়ে অভিযোগ করা হয়েছে তা হলো, কপিরাইটকৃত সংগীতকর্ম অনুমতি ছাড়া পুনরুৎপাদন ও সম্প্রচার; শাহ আবদুল করিমকে কৃতিত্ব না দিয়ে তার নৈতিক অধিকারের লঙ্ঘন; জিপির ফোর-জি প্রচারণায় ব্যাপক বাণিজ্যিক লাভসহ সংগীতকর্মের অতিরিক্ত বাণিজ্যিক ব্যবহার এবং প্রকৃত কপিরাইটধারীর ক্ষতির বিনিময়ে অন্যায়ভাবে আর্থিক সুবিধা গ্রহণ।

নোটিশে দাবি করা হয়েছে, শাহ আবদুল করিমের গান অবিলম্বে অনুমতি ছাড়া ব্যবহার বন্ধ করতে হবে। ইউটিউব, ফেসবুক, টেলিভিশনসহ সব প্ল্যাটফর্ম থেকে লঙ্ঘনকারী কনটেন্ট ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। শাহ আবদুল করিমকে লেখক হিসেবে স্বীকৃতি দিয়ে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষতিপূরণ বাবদ ২০ কোটি টাকা (প্রতি গানের জন্য ১০ কোটি টাকা) প্রদান করতে হবে। ভবিষ্যতে এমন লঙ্ঘন আর না করার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।

গ্রামীণফোনকে সাত দিনের সময় দেওয়া হয়েছে এই দাবিগুলো পূরণের জন্য। না হলে কপিরাইট আইন, ২০২৩ অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন করিম পরিবারের আইনজীবী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share