Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

গোল্ডেন গ্লোবে বাজিমাৎ করলো ‘ওপেনহেইমার’

ক্রিস্টোফার নোলান, কিলিয়ান মারফি ও রবার্ট ডাউনি জুনিয়র । ছবি: সংগৃহীত

গোল্ডেন গ্লোবের ৮১তম আসরে সেরা সিনেমা, সেরা পরিচালক থেকে বেস্ট অ্যাক্টর ও সাপোর্টিং অ্যাক্টরের পুরস্কার জিতেছে ক্রিস্টোফার নোলানের ‌‘ওপেনহেইমার’।

বেস্ট মোশন পিকচার–ড্রামা ক্যাটাগরিতে ‌‘ওপেনহেইমার’-এর সাথে মনোনয়ন পেয়েছিল ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন, মায়েস্ট্রো’, ‘পাস্ট লাইভস, দ্য জোন অব ইন্টারেস্ট’ ও ‘অ্যানাটমি অব আ ফল’। বেস্ট ডিরেক্টর ক্যাটাগরিতে প্রতিযোগিতায় ক্রিস্টোফার নোলানসহ আরও ছিলেন ব্রাডলি কুপার, গ্রেটা গারইগ, ইয়োর্গস লান্থিমোস, মার্টিন স্করসেজি এবং সেলিন সংয়।

রবার্ট ডাউনি জুনিয়ারের হাত ধরে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের পুরস্কারটিও ছিনিয়ে নিয়েছে ‘ওপেনহেইমার’।

উল্লেখ্য, ২০২৩ সালে আলোচিত সিনেমা গুলোর একটি ছিল ‘ওপেনহেইমার’ । পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটিকে নির্মাতা ক্রিস্টোফার নোলান তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ কাজ বলেও আখ্যায়িত করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান আর নেই

ক্রিস্টোফার নোলানের চাচা জন নোলান শনিবার মারা গেছেন ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান । ব্রিটিশ…
ব্যাটম্যান-‘পার্সন অব ইন্টারেস্ট’ অভিনেতা জন নোলান

হাসপাতালে ভর্তি আশা ভোসলে – অবস্থা সংকটাপন্ন

জরুরি বিভাগের বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী…
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে সংগীতশিল্পীরা বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন ।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা
0
Share