Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

গোপনে বিয়ে সেরেছেন কনটেন্ট ক্রিয়েটর তুষার!

কনটেন্ট ক্রিয়েটর আশিকুর রহমান তুষার | ছবি: ফেসবুক

জনপ্রিয় ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর আশিকুর রহমান তুষার। হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন বিয়ে করেছেন তিনি!

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুকে একটি বিয়ের গাড়ির ছবি পোস্ট করে ইউটিউবার তুষার লেখেন, ‘গট ম্যারিড’। তার পাশাপাশি নিজের অনুভূতি জানিয়ে তিনি আরও লেখেন, ‘এই কোরবানি ঈদে নিজেই কোরবানি হয়ে গেলাম’।

যদিও পাত্রী কে? সেই প্রসঙ্গে কিছু জানাননি তুষার।

টেক জগতের চেনা মুখ তুষারের এমন পোস্টে নেটিজেনরা দিয়েছেন হা হা রিঅ্যাকশন। প্রিয় কনটেন্ট ক্রিয়েটর কোনো আগাম বার্তা না দিয়ে হঠাৎ বিয়ে করে ফেললেন? এই কথা ভেবেই অনেকে মন খারাপ করেছেন। কেউ কেউ আবার কমেন্ট বক্সে চেয়েছেন বিয়ের দাওয়াত। আরেকদিকে ভাকাঙ্ক্ষিদের শুভকামনায় ভাসছেন এ কনটেন্ট ক্রিয়েটর।

উল্লেখ্য, নিজেরে ইউটিউব চ্যানেলে মূলত ফোন এবং নতুন নতুন সব স্মার্ট গ্যাজেট রিভিউ ভিডিও বানিয়ে থাকেন আশিকুর রহমান তুষার। বাংলাদেশের সাতটি বিভাগ ঘুরে ফোর জি টেস্ট ভিডিও করেও বিশেষ পরিচিতি পেয়েছেন তুষার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share