Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২০, ২০২৬

গোপনে বাগদান সেরেছেন জেনডায়া?

টম হল্যান্ড ও জেনডায়া | ছবি: পিপলডটকম

হলিউডের ‘স্পাইডারম্যান’ খ্যাত জুটি টম হল্যান্ড ও জেনডায়ার সম্পর্কের কথা মিডিয়াপাড়ায় সকলের জানা। এবার নতুন করে চর্চায় তারা, কারণ জেনডায়ার আঙুলের আংটি।

৬ জানুয়ারি ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের লাল গালিচায় নজর কাড়েন অভিনেত্রী জেনডায়া। মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে গ্লোডেন গ্লোবে হাজির হয়েছিলেন তিনি। তবে অ্যাওয়ার্ড না জিতলেও তার আঙুলে থাকা ৪৮ ক্যারেটের হীরার আংটি অভিনেত্রীকে নিয়ে এসেছে খবরের শিরোনামে।

পিপলডটকমের তথ্যমতে, জেনডায়ার হাতের আংটির মূল্য ২ লাখ মার্কিন ডলার বা ২ কোটি ৪২ লাখ টাকা।

নেটিজেনদের দাবী গোপনেই বাগদান সেরেছেন টম-জেনডায়া জুটি। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি এই তারকা জুটি।

উল্লেখ্য, চলতি বছর ফের একবার একসাথে পর্দায় ফিরছে জেনডায়া ও টম হল্যান্ড। ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় প্রিয় জুটিকে আবারও দেখতে উৎসুক ভক্ত-অনুরাগীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

যত ক্ষতিই হোক ফিলিস্তিনের পাশে থাকবেন হাভিয়ের বারদেম  

হাভিয়ের বারদেম হলিউডে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। তবে সেই…
হাভিয়ের বারদেম

নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

কত টাকার মালিক বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা ।  ৫২…
নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

‘বনলতা সেন’ সিনেমার নির্মাতা ও সহ-প্রযোজকের দ্বন্দ্ব   

সিনেমা বনলতা সেন আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বনলতা সেন’। এর আগে কয়েক দফা পিছানো হয়েছিলো সিনেমাটির মুক্তি।…
বনলতা সেন
0
Share