Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

গোপনে দেশ ছাড়লেন শাবনূর!

শাবনূর । ছবি: গুগল

১১ ফেব্রুয়ারি কাউকে কিছু না জানিয়ে নীরবে দেশ ছেড়েছেন চিত্রনায়িকা শাবনূর।

১০ ফেব্রুয়ারি রাতে ঢাকা ক্লাবে নিজের কামব্যাক ছবি ‘রঙ্গনা’ মহরত অনুষ্ঠান আয়োজন করেন শাবনূর ও তার সিনেমা সংশ্লিষ্টরা। ঘনিষ্ঠ সূত্রের খবরে, সেই মহরত অনুষ্ঠান শেষেই ফের অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন অভিনেত্রী।

কাউকে তার প্রবাসে যাওয়ার বিষয়ে জানাননি শাবনূর। তাইতো এখন চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। কাজ থেমে যাওয়ার শঙ্কা প্রকাশ করছেন পরিচালক আরাফাত হোসেন ও চয়নিকা চৌধুরী।

নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করে পর্দায় ফেরার ঘোষণা দিয়ে এভাবে গোপনে দেশত্যাগের বিষয়টি ভালভাবে নিচ্ছেন না চলচ্চিত্র অঙ্গনের কেউ।

উল্লেখ্য, ২০২৩ সালে নিজের জন্মদিনে বিরতি শেষে ঢাকাই সিনেমায় ফেরার কথা জানান অভিনেত্রী শাবনূর। ‘রঙ্গনা’ ও ‘মাতাল হাওয়া’ নামে দুটি সিনেমার সাথে চুক্তিবদ্ধ হন তিনি। ‘রঙ্গনা’র ফার্স্ট লুক প্রকাশ করে নানান আলোচনা-সমালোচনার মাঝে ঘোষণা দেন ‘এখনো ভালবাসি’ শিরোনামের নতুন আরও একটি সিনেমার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share