Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

গানের বানান ভুল লিখে কটাক্ষের শিকার নুসরাত

অভিনেত্রী নুসরাত জাহান | ছবি: ইনস্টাগ্রাম

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর লেখা জনপ্রিয় ‘আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে’ গানের লাইন লিখতে গিয়ে একাধিক বানান ভুল করায় কটাক্ষের শিকার পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান।

৮ মে নিজের ইনস্টাগ্রামে নিজের শাড়ি পরা ছবি পোস্ট করে ক্যাপশনে নুসরাত লেখেন, ‘ আমারা ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জুড়’।

পোস্ট করার পর থেকেই তার ভক্ত-অনুসারীরা বানান ভুলের বিষয়টি ধরিয়ে দিয়েছেন। পরামর্শ দিয়েছেন ঠিক বানান লেখার। কেউ কেউ প্রশ্ন তুলছেন, ‘নুসরাতের কি এ ধরনের ভুল করা অভ্যাস হয়ে গিয়েছে?’ কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন কয়েকমাস আগেই ১৪৪ ধারাকে ১৭৪ ধারা বলার ঘটনাটি।

এসবের পড়ে যদিও তাৎক্ষণিক নিজের ভুল ক্যাপশনটিকে সঠিকভাবে লিখেছেন অভিনেত্রী।

২৫ বৈশাখ অর্থাৎ ৮ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এমন ছবি পোস্ট করেছেন নুসরাত। তবে কেন ক্যাপশনে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর গানের কথা নির্বাচন করেছেন কারণ জানা যায়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share