Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

কেমন কাটলো জয়া আহসানের পহেলা বৈশাখ

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশকিছু ছবি শেয়ার করে পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিতে দেখা গেছে গ্রামীন পরিবেশে বেশ আনন্দের সাথে দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী। মূলত আজ সকালে জয়া গিয়েছিলেন নারায়ণগঞ্জের একটি নববর্ষের আয়োজনে। সেখানেরই ছবি শেয়ার করেছেন তিনি।

পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে জয়া আহসান বলেন, ‘আমরা সব বাঙালি একসঙ্গে যে উৎসব উদ্‌যাপন করি। ঢাকার বাইরেও এত সুন্দর একটা আয়োজন হচ্ছে দেখে খুব ভালো লাগছে’।

জয়া বলেন, ‘নববর্ষ উদ্‌যাপন তো প্রায় ৪-৫ দিন ধরে চলছে। গতকাল যেমন আমি নিজেই রান্না করেছিলাম। মেনুতে ছিল ইলিশ মাছের লেজভর্তা, লাল চালের পান্তা, ইলিশ মাছ, নারকেলভর্তা, শুঁটকিভর্তা, আম-ডাল। আর হাতে তৈরি রসগোল্লা’।

ফেসবুক পোস্টে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জয়া আহসান। তিনি লিখেছেন ‘শুভ নববর্ষ ১৪৩২’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share