Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

কেন ক্ষমা চাইলেন শাহরিয়ার নাজিম জয়?

উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় | ছবি: ফেসবুক

টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি এক ‘নিষিদ্ধ অভিনেতা’র সাক্ষাৎকার নিয়ে বিনোদন সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন জয়।

মূলত এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানের পর একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিনোদন সাংবাদিকদের ওপর হামলা চালায় শিল্পীরা। যার নেতৃত্ব দেন নতুন এই কমিটির একজন বিজয়ী সদস্য। তিনিই সেই নিষিদ্ধ চিত্রনায়ক।

জয় তার সাক্ষাৎকার নিতে গিয়ে এটাই চেয়েছিল যেন সেই অভিনেতা ক্যামেরার সামনে ক্ষমা চেয়ে নেন। কিন্তু অভিনেতা তেমনটা না করায়, সাক্ষাৎকারের সেই ভিডিও-টি ডিলিট করে শাহরিয়ার নাজিম জয় নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘আমার পেইজে গতকাল একজন নিষিদ্ধ অভিনেতার ইন্টারভিউ নেবার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের সাংবাদিক ভাইদের সাথে সমঝোতা না হওয়া পর্যন্ত তার কোন ইন্টারভিউ আমি আর নেব না। আমি চেষ্টা করেছিলাম সে যেন আমার ভিডিওতে অন্তত দুঃখিত বলে। কিন্তু তা সে বলেনি। আমি সাংবাদিক ভাইদের কাছে দুঃখ প্রকাশ করছি আমার ভুলের জন্য। ভিডিওটি ইতিমধ্যে আমি ডিলিট করেছি।’

সেই পোষ্টের কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন, কে সেই নিষিদ্ধ অভিনেতা। অনেকে আবার বুঝতে পেরে কমেন্টেই বলে দিয়েছেন ওই অভিনেতার নাম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share