Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

‘কাঠগোলাপ’ যাচ্ছে বুলগেরিয়ায়

‘কাঠগোলাপ’ যাচ্ছে বুলগেরিয়ায় | ছবি: গুগল

মুক্তি পাওয়ার আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে পরিচালক সাজ্জাদ খানের সিনেমা ‘কাঠগোলাপ’। অংশ নেয়ার পাশাপাশি পুরস্কারও পেয়েছে এই সিনেমা। এরই ধারাবাহিকতায় এবার ছবিটি যাচ্ছে বুলগেরিয়ার চলচ্চিত্র উৎসবে।

জানা গেছে, বুলগেরিয়ার দ্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ‘কাঠগোলাপ’। সেখানে এ চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করবে।

‘কাঠগোলাপ’ সিনেমার বুলগেরিয়ার উৎসবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী। চলতি বছরের ১ জুন বুলগেরিয়ার রাজধানী সোফিয়া বলকান প্যালেসে অনুষ্ঠিতব্য উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

উল্লেখ্য যে, অপূর্ণ রুবেলের কাহিনী ও চিত্রনাট্যে ‘কাঠগোলাপ’ ছবিতে প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা ও দিলরুবা দোয়েল । এই চারজন অভিনয়শীল্পী ছাড়াও এতে আরও আছেন এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পাতায়া থেকে মিম- ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’

বিদ্যা সিনহা মিম থাইল্যান্ডের পাতায়া এলাকায় ভ্রমণে করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার…
পাতায়া থেকে মিম

১৬টি সিনেমা মুক্তি পেতে পারে রোজার ঈদে

ঈদুল ফিতর বাংলাদেশের বর্তমানের সিনেমা শিল্পের মূল উৎসবে পরিণত হয়েছে দুই ঈদ। এই দুই ঈদকে কেন্দ্র করেই নির্মিত…
১৬টি সিনেমা মুক্তি পেতে পারে

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক-ড্রামার টাইটেল ট্র্যাক

অরিজিৎ সিং সম্প্রতি বলিউডের প্লে-ব্যাক গানের জগত থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। তবে বিদায় নিলেও…
অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক

বিতর্কিত গায়ক নোবেল আবারও গ্রেপ্তার

নোবেলকে হাজির করা হবে আদালতে বিয়ের কথা বলে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে…
বিতর্কিত গায়ক নোবেল আবারও গ্রেপ্তার
0
Share