Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

কাজী মারুফের সিনেমায় পরীমণি! 

কাজী মারুফ ও পরীমণি । ছবি: ফেসবুক

দীর্ঘদিন থেকে পর্দার আড়ালে থাকা চিত্রনায়ক কাজী মারুফ আবারও দেখা দিতে যাচ্ছেন পর্দায়। আর তার বিপরীতে নায়িকা হিসেবে নাম এসেছে চিত্রনায়িকা পরীমণির।

বর্তমানে আমেরিকায় বসবাস করেন মারুফ। ঢালিউডের জগত থেকে দূরে গিয়ে তিনি এখন একজন ব্যবসায়ী। তবে জানা গেছে, বিরতি কাটিয়ে আবারও সিনেমায় নামতে যাচ্ছেন ‘ইতিহাস’ খ্যাত এই নায়ক। দশ বছর আগে তিনি শুটিং শুরু করেছিলেন ‘রাজা গোলাম’ শীর্ষক একটি সিনেমার। শুটিং শুরু হলেও পরে সিনেমাটি আর শেষ হয়নি। এবার সেই ছবির কাজই আবারও শুরু হতে যাচ্ছে।

মারুফেরই প্রযোজনায় ‘রাজা গোলাম’ সিনেমার পরিচালক হিসেবে ছিলেন বিদ্যুত। কিন্তু এখন পরিবর্তন করা হবে পরিচালকের। কাজী হায়াৎ নির্মাণ করবেন ছবিটি। পরিবর্তন আসবে গল্পেও। তাছাড়া নতুন করে সিনেমার গানের রেকর্ডিং করা হয়েছে।

নতুন উদ্যমে শুরু হওয়া ‘রাজা গোলাম’ সিনেমার জন্য নায়িকা হিসেবে চাওয়া হচ্ছে পরীকে। ইতিমধ্যে মারুফ পরীর সাথে কথা বলেছেন বলেও জানা গেছে।

দশ বছর আগের কাজ নতুন করে শুরু করা প্রসঙ্গে মারুফ জানান, “‘রাজা গোলাম’ সিনেমাটি আমার অনেক দিনের স্বপ্ন। নিজের মত করে গল্প তৈরি করেছিলাম। তখন কাজটি শেষ করতে পারিনি। এবার সব গুছিয়ে তবে শুটিং শুরু করবো। তখন গান তৈরি করেছিলাম। তবে সময়ের চাহিদার কারণে নতুন করে গান করছি। গল্পেও কিছুটা পরিবর্তন এনেছি বাবাকে দিয়ে লিখিয়ে। দেশে ফিরেই পরীমণিকে চুক্তিবদ্ধ করবো।”

এদিকে বর্তমানে মারুফ আমেরিকায় থাকলেও জানুয়ারির শেষের দিকে তার দেশে ফেরার কথা রয়েছে। এরপর সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই সিনেমাটির শুটিং করতে চান এই চিত্রনায়ক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share