Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুলাই ৫, ২০২৬

কবে আসছে পরীর ‘রঙিলা কিতাব’

অভিনেতা মোস্তাফিজ নূর ইমরান ও চিত্রনায়িকা পরীমণি | ছবি: ফেসবুক

অনম বিশ্বাস পরিচালিত চিত্রনায়িকা পরীমণির প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ আসছে আগামী ৮ নভেম্বর।

১৪ অক্টোবর, সোমবার হইচইয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সিরিজটির অফিশিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ জানানো হয়। ওটিটি প্ল্যাটফর্মটির শেয়ার করা পোস্টারে দেখা যায়, অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানের এক হাতে পিস্তল, অন্য হাতে তিনি জড়িয়ে ধরে আছেন পরীমণিকে। চোখে-মুখে আতঙ্ক নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন নায়কের বুকে।
কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে অসাধারণ এক প্রেমের কিচ্ছা নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। ‘দেবী’ ও ‘দুই দিনের দুনিয়া’র পর পরিচালক নতুন এই কাজটি নিয়ে বলেছেন, ‘মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প ‘রঙিলা কিতাব’। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা সম্পৃক্ত হতে পারেন। সিরিজটির মাধ্যমে আমরা শুধু বিনোদন নয়, বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, ‘রঙিলা কিতাব’ দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।’

উল্লেখ্য, গেল ৮ আগস্ট ‘রঙিলা কিতাব’ মুক্তির কথা থাকলেও ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে পিছিয়ে দেওয়া হয়। অবশেষে নভেম্বর মাসের সেই ৮ তারিখেই মুক্তি পাচ্ছে সিরিজটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চরকি অ্যাওয়ার্ডসে বাজিমাত ‘সুড়ঙ্গ’ ও ‘ফরগেট মি নট’

চরকি অ্যাওয়ার্ডসে সেরাদের স্বীকৃতি বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চরকি অ্যাওয়ার্ডস-এর…
চরকি অ্যাওয়ার্ডস

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর জানালেন মৌসুমী হামিদ

নতুন অধ্যায়ে মৌসুমী হামিদ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ জীবনের নতুন অধ্যায়ের সুখবর একসঙ্গে জানালেন।…
মৌসুমী হামিদ

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নিয়ে খায়রুল বাসারের খোঁচা আর্জেন্টিনার জয় বিশ্বকাপের আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম…
আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

প্রথমবার চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান মোশাররফ করিম

জুরি প্রধানের দায়িত্বে মোশাররফ করিম দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক…
মোশাররফ করিম
0
Share