Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কপিলের শো’তে ফিরলেন সুনীল

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সদস্যরা । ছবি: নেটফ্লিক্স

কমেডিয়ান কপিল শর্মা ও সুনীল গ্রোভারের মধ্যকার বিবাদ মিটলো দীর্ঘ ছয় বছর পর। ফলশ্রুতিতে, তারা আবারও ফিরছেন একসাথে!

৩০ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এই শো’য়ের মাধ্যমেই আবারো কপিল-সুনীল জুটির কমেডি উপভোগ করতে পারবেন অপেক্ষারত ভক্ত ও অনুরাগীরা।

গেলো বছরের ডিসেম্বর মাসেই নেটফ্লিক্স ঘোষণা দেয় কপিল-সুনীলের নতুন শো’টির। প্রকাশ করা হয় একটি প্রমোশনাল ভিডিও-ও। যেখানে কপিল ও সুনীলকে একসাথে উপস্থিত হতে দেখে বেশ উচ্ছ্বাসিত হন তাদের ভক্তরা।

কপিল-সুনীল ছাড়াও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে থাকছেন দর্শকপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’-এর আরও কয়েকটি প্রিয় তারকা। এই তালিকায় আছেন অভিনেত্রী অর্চনা পুরন সিং, কমেডিয়ান কৃষ্ণা অভিষেক প্রমুখ।

প্রসঙ্গত, ‘কপিল শর্মার শো’-এর চরিত্র গুত্তি এবং ডা. মাশুর গুলাটি হিসাবেই জনপ্রিয়তা লাভ করেন সুনীল গ্রোভার। সব ঠিকঠাকভাবেই এগোচ্ছিলো, তবে ২০১৮ সালে কপিল-সুনীলের দ্বন্দ্বের খবর সবখানে ছড়িয়ে পড়ে। এরপর সুনীল ছেড়ে দেন ‘দ্য কপিল শর্মা শো’। পরবর্তীতে কপিল ও সুনীল তাদের নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকলেও আর একসাথে কাজ করেননি।

এবার পারস্পরিক দ্বন্দ্ব মিটমাট করে সবার প্রিয় কমেডিয়ান দুই তারকা আবারও একসাথে কাম ব্যাক করায় দর্শকরা বাহবা দিচ্ছেন তাদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভালোবাসা দিবস উপলক্ষে নিলয়-হিমি ও প্রান্ত- চমকের নাটক

ভালোবাসা দিবস উপলক্ষে নিলয়-হিমি ও প্রান্ত- চমকের নাটক ….. ভালোবাসা দিবস উপলক্ষে নিলয়-হিমি ও প্রান্ত- চমকের…
ভালোবাসা দিবস উপলক্ষে নিলয়-হিমি ও প্রান্ত- চমকের নাটক

রুকাইয়া জাহান চমকের নানান রকম রঙিন ছবি

রুকাইয়া জাহান চমক রুকাইয়া জাহান চমক ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হওয়ার পর…
রুকাইয়া জাহান চমকের নানান

তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন

অভিনেত্রী নওবা তাহিয়া এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশের ছোট পর্দার উঠতি অভিনেত্রী নওবা তাহিয়া। বুধবার…
তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া
0
Share