Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

কড়া মায়ের ভুমিকায় ফারাহ খান

তিন ছেলে-মেয়ের সাথে ফারাহ খান । ছবি: টাইমস অফ ইন্ডিয়া

বলিউডের কোরিওগ্রাফার- পরিচালক ফারাহ খানকে সকলেই চেনেন হাসিখুশি মানুষ হিসেবে। তিনি যখনই মঞ্চে উপস্থিত হন সব সময়ই হাস্যরসে সকলকে বিমোহিত করেন।
তবে এই হাসির আড়ালে লুকিয়ে আছে একজন কড়া মায়ের মুখও।

কমেডিয়ান হিসেবে খ্যাত ভারতী ও হর্ষের একটি অনস্ক্রিন আড্ডায় ফারাহ খানকে ভারতী প্রশ্ন করেন বাচ্চাদের নিয়ে ছুটি কাটানো নিয়ে। ভারতী জানতে চান, তিন বাচ্চাকে ইকোনমি সিট দিয়ে কেন নিজে বিজনেজ ক্লাসে ভ্রমণ করেন ফারাহ।

ফারাহ অকপটে জানান, ‘বাচ্চাদের এখন থেকেই বিগড়ে দিতে চাই না। আমি বিজনেজ ক্লাসে ভ্রমণ করি- কারণ আমি সেটা অর্জন করেছি। খেটেছি। তারা প্লেনে উড়তে পারে, কারণ তাদের বাবা-মা পরিশ্রম করছেন। এখানে তাদের কোনও অর্জন নেই। বরং এখন বেশি পেলে চাহিদা আরও বাড়বে যা আমাদের জন্য খারাপ কোনও মোড়ও আনতে পারে।’

তিন সন্তানকে বাস্তবতা শেখানোর জন্য ফারাহ প্রয়োজনের ব্যতিত কোন সুযোগ-সুবিধা দেন না বলেও জানান ফারাহ খান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share