Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

কটাক্ষের জবাব দিলেন খুশি কাপুর

অভিনেত্রী খুশি কাপুর | ছবি: ইনস্টাগ্রাম

নাকের সার্জারি, ঠোঁট ফিলার করিয়ে নিজের চেহারায় পরিবর্তন আনায় প্রায় সময় কটাক্ষের শিকার হয়ে আসছেন কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী কন্যা ও বলিউড অভিনেত্রী খুশি কাপুর। এবার কটাক্ষকারী নেটিজেনদের কড়া জবাব দিলেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করার নানা খুটিনাটি শেয়ার করেন ‘দ্য আর্চিস’ খ্যাত অভিনেত্রী। খুশি কাপুর বলেন, ‘আমার মনে হয় না এটা এত বড় ব্যাপার। আমি প্লাস্টিক সার্জারিকে খারাপ ভাবে দেখি না কখনোই। এটা আমার কাছে কোনও ব্যাপারই না। বরং যার যার ব্যক্তিগত পছন্দ, আমি সেটাকে সাপোর্টও করি।’

তিনি জানান, ‘ক্যারিয়ার শুরুর আগেই মানুষ আমাকে নিয়ে নানা অনুমান করেছেন। নানা মন্তব্য করেছেন, যার বেশিরভাগটাই নেগেটিভ। আমি এখন এসব সামলাতে শিখে গিয়েছি। তাই আমার খুব একটা কিছু যায় আসে না।’

চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর ও অভিনেত্রী শ্রীদেবীর ঘরে ২০০০ সালে জন্ম খুশি কাপুরের। মুম্বাইয়ের ইকোলে মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুলে পড়াশুনা সম্পন্ন করেন এবং পরবর্তীতে ২০১৯ সালে নিউইয়র্ক সিটির নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে এক বছরের অভিনয় কোর্স করেন। খুব শীঘ্রই অমির খান পুত্র জুনাইদ খানের বিপরীতে ‘লাভয়াপ্পা’ সিনেমায় দেখা যাবে তাকে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share