Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ওটিটি-তে আসছে তিন নারী ‘ক্রিমিনালস’

ওটিটি-তে আসছে তিন নারী ‘ক্রিমিনালস’ | ছবি: ফেসবুক

৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে আসছে ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। আলফা আই স্টুডিও লিমিটেডের প্রযোজনায় ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা ফরহাদ আহমেদ।

‘ক্রিমিনালস’ নিয়ে নির্মাতা ফরহাদ আহমেদ জানিয়েছেন, ‘আমাদের দেশে কয়েকদিন পরপরই বড় বড় জালিয়াতি চক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। আর এরকম একটি প্রতারণার ঘটনা থেকেই ক্রিমিনালের গল্প তৈরি হয়েছে। কথায় আছে ট্র্যাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এই ফিল্মটা অনেকটা ডার্ক-কমেডিও বলা যায়।’

একটি শহরের তিনপ্রান্তে থাকা তিন বয়সী নারী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, গৃহিণী নীলা বোস আর কর্মজীবী নারী বীথি রহমানরের একত্রিত হয়ে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করা নিয়ে এ সিনেমার গল্প।

উল্লেখ্য, নারী দিবসে মুক্তির আসায় থাকা ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানাসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা ও সিরিজ মুক্তির অপেক্ষায়   

ওটিটিতে মুক্তি পাচ্ছে সাত সিনেমা-সিরিজ চলমান এপ্রিল মাসে ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি নতুন সিনেমা ও…
এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা-সিরিজ
0
Share