Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

ওজন কমিয়ে আলোচনায় তমা মির্জা

অভিনেত্রী তমা মির্জ | ছবি: ফেসবুক

নির্মাতা রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ খ্যাত অভিনেত্রী তমা মির্জা। একবার ফের আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তমা মির্জার ব্যয়ামের কিছু ছবি। যেখানে আগের চেয়ে অনেক বেশি পাতলা গড়নের লাগছে তাকে। অভিনেত্রীর ওজন নিয়ে যত আলোচনা।  

তমা মির্জার ব্যয়ামের ছবি (কোলাজ করা) | ছবি: ফেসবুক

বিষয়টি নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘গত কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছি, খাদ্যাভাসেও পরিবর্তন নিয়ে এসেছি। এর মাঝে শরীরের ৫ কেজি ওজন কমে গেছে। সামনের মাসে শুটিংয়ে যাবো।’

সিনেমার বিষয়ে তমার ভাষ্য, ‘নতুন সিনেমায় চমক থাকবে, এখন এ বিষয়ে কিছু বলা যাবে না। সিনেমার নাম, পরিচালক ও তমার বিপরীতে কোন নায়ক থাকবে তা পরবর্তীতে জানা যাবে বলে এ অভিনেত্রী জানিয়েছেন।’

এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে তমা মির্জা চলচ্চিত্রে অভিষিক্ত হন। বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্ব নায়িকা হিসেবে অভিনয় করেন। শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share