Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

এবার বন মানুষরূপে আমির খান!

আমির খান । ছবি: গুগল

৫ মার্চ ভয়ানক বন্য মানুষরূপে প্রকাশ্যে এলেন আমির খান। মিডিয়াপাড়া জুড়ে ভক্তদের মনে একটাই প্রশ্ন, এ কোন আমির?

সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা ছবিতে দেখা যায়, এক ব্যক্তির বড় বড় চুল, চোখে মুখে কালি মাখা, দাঁত গুলোও কেমন যেন কালো আর নোংরা। দেখে মনে হচ্ছে বহুদিন গোসলের ধারে কাছেও যাননি। গায়ে চামড়ার পোশাক, এক হাতে মশাল, মুখে তারই আলো পড়েছে। অপর হাতে কিছু একটা ধরে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তার ঠোঁটের কোণে লেগে আছে অদ্ভুত হাসি।

প্রথম দেখায় চেনাই যাচ্ছে না ইনি আমির খান। এই লুকে অভিনেতা তার নতুন কোন প্রোজেক্টের আভাস দিলেও এই লুক আসলে সিনেমার নাকি কোন বিজ্ঞাপন সেই বিষয়ে কিছু রেখেছেন রহস্য।

তবে ধারণা করা হচ্ছে ‘সিতারে জামিন পার’-এর জন্যই এমন বিচিত্র লুক আমিরের। সিনেমাটির মাধ্যমে ১৬ বছর পর ‘তারে জমিন পার’ অভিনেতা দার্শিল সাফারির সাথে জুটি বাঁধছেন আমির। দার্শিল নিজেও আমিরের বেশকিছু লুক শেয়ার করেছেন। যেখানে কখনও মহাকাশচারীর বেশে, কখনও আবার পুরনো এক আবিষ্কারকের রূপে দেখা গেছে আমির খানকে।

উল্লেখ্য, আমির খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। সিনেমাটি বক্স অফিসে মুখ খুবড়ে পড়ার পর গত দুই বছর অভিনয় জগতে আর কোনও কাজ করতে দেখা যায়নি অভিনেতাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

জরুরি বিভাগের বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী…
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে সংগীতশিল্পীরা বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন ।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অনন্ত জলিল পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি । দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায়…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি
0
Share