Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

এবার নেমেসিসেরও ‘না’ 

ব্যান্ডদল নেমেসিস | ছবি: ফেসবুক

দেশের চলমান উ’ত্তা’ল পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছেন বিনোদন জগতের তারকারা। এরই পরিপ্রেক্ষিতে এবার ব্যান্ডদল নেমেসিস জানালেন, তারাও আর অংশ নেবেন না জ’য় বাংলা কনসার্টে!

১ আগস্ট নেমেসিস তাদের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে এমন সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেন। পোস্টে লেখা, ‘গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনই জ’য় বাং’লা কনসার্টে পারফর্ম করব না। কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে।’

পোস্টটিতে বর্তমান প্রজন্মের কথা উল্লেখ করে আরও লেখা, ‘আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হত আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই বা শুনবে। কিন্তু আর কত ভয়? বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারন আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই।’

প্রসঙ্গত, সাধারণত প্রতি বছর ৭ মার্চ অনুষ্ঠিত হয়ে থাকে জয় বাংলা কনসার্ট। এর আগে জয় বাংলা কনসার্টে আর গান না গাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের আরও কয়েকজন সংগীতশিল্পী ও ব্যান্ডদল। এই তালিকায় রয়েছে সংগীতশিল্পী সিনা হাসান, পপাই বাংলাদেশ ও ক্রিপটিক ফেইট।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share