Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

এবার নেপালের চলচ্চিত্র উৎসবে ‘আগন্তুক’

নেপালের ৮ম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওয়ার্ল্ড প্যানারোমা’ বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশের ‘আগন্তুক’ সিনেমা। এর আগে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়ে অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার গোয়া প্রদেশ ঘুরে এবার নেপালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। তথ্যটি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক বিপ্লব সরকার।   

কাজল নামের ১০ বছর বয়সী এক শিশুকে ঘিরে সিনেমার গল্প। মা ও অসুস্থ দাদীকে নিয়ে কাজলের সংসার। কাজলের বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর একদিন আগন্তুকের মত পরিবারে ফিরে আসে। এই পরিবারটির টানাপোড়েন আর দ্বন্দ্বের গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। জানা গেছে, নেপালের কাঠমুণ্ডুতে উৎসবের পর্দা উঠবে ২০ মার্চ, চলবে ২৪ মার্চ পর্যন্ত।  

সিনেমাটি ২০১৯-২০২০ সালে সরকারি অনুদানে করা।  সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিম প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share