Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

এবার চলচ্চিত্র নির্মাণের কাজে বাশার জর্জিস

বাশার জর্জিস

ওয়েব সিরিজের পর এবার চলচ্চিত্র নির্মাণে নিজের নাম লেখাতে যাচ্ছেন বাশার জর্জিস।

২০২৩ সালে চরকিতে তার পরিচালিত  প্রথম ওয়েব সিরিজ  ‘ওভারট্রাম্প’  প্রচারিত হয়।  প্রথম সিরিজেই দর্শকের মন জয় করার পর এবার  সিনেমা নির্মাণে  মনোযোগ দিয়েছেন পরিচালক ।

বিভিন্ন পত্রপত্রিকার বরাতে জানা গেছে  নির্মীয়মাণ  সিনেমাটির  চিত্রনাট্যের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জর্জিস। চিত্রনাট্যের কাজ শেষ হলেই ছবিটির  প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন তিনি।

তবে ছবি সম্পর্কে বিস্তারিত  তথ্য না দিলেও গণমাধ্যমে সিনেমাটির বিষয়বস্তু সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন পরিচালক।  জর্জিস জানান, মানুষের অন্তর্গত জীবনের সাথে বাস্তব জীবনের যে মিল-অমিল থাকে তাই সিনেমাটির মাধ্যমে বেরিয়ে আসবে।  

যুক্তরাজ্যের  ব্রিজ একাডেমি থেকে ডিজিটাল ফিল্ম মেকিংয়ে ডিপ্লোমা করেছেন  বাশার জর্জিস। ২০১০ সালে  বিবিসির সাথে যুক্ত হওয়া জর্জিস  ঢাকায় অবস্থিত  মার্কিন দূতাবাসের অর্থায়নে ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন।

দুই শতাধিক বিজ্ঞাপন ও  দুটি রিয়েলিটি শোতে কাজ করা এ নির্মাতার শর্টফিল্ম ‘মর্নিং কফি’  বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মাঝে। এছাড়াও তার পরিচালিত  ধারবাহিক নাটক ‘উজান গাংগের নাইয়া’ও বেশ দর্শক সমাদর পায়। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
0
Share